ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
. জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী প্রাথমিক স্তরের বই ছাপায় বাড়ছে ২৩ কোটি টাকা ব্যয় বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন কর্মীরা, ডিসেম্বরের আগেই শুরু হচ্ছে পাঠানো এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াংয়ের আরও এক পরকীয়া সম্পর্ক ফাঁস সাউন্ড গ্রেনেড নিক্ষেপে মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যানচলাচল স্বাভাবিক উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।। মীর শাহে আলম ইরানের হামলা মোকাবিলায় সামরিক সতর্কতা বাড়াল ইসরায়েল রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান

তাড়াশে পুলিশ পরিচয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৪ জুলাই, ২০২৫ সময় : ৬:০২ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে পুলিশ পরিচয় দিয়ে এক ব্যক্তির কাছ থেকে ১০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৩ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার হামকুড়িয়া এলাকার মহাসড়কে এ ঘটনা ঘটে বলে রাহিম হোসেন (২৭) নামে এক ব্যক্তি অভিযোগ করেছেন। রাহিম উপজেলার মালশীন গ্রামের বাসিন্দা।

তিনি বলেন, চাটমোহর থেকে বাড়ি ফেরার পথে হামকুড়িয়া এলাকায় মহাসড়কে গেলে দুই ব্যক্তি একটি মোটরসাইকেল নিয়ে এসে আমার পথরোধ করে। তারা নিজেদেরকে তাড়াশ থানা পুলিশ পরিচয় দিয়ে আমার দেহ তল্লাশি করে। তারা আমাকে মাদক ব্যবসায়ী বলে সড়কের পাশে নিয়ে যায়। পরে আমার প্যান্টের পকেট থেকে ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান জানান, আমরা ছিনতাইয়ের ঘটনাটি শুনেছি। তবে এখনও পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালাব।’

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর