ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

কালীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১৪১ শিক্ষার্থীদের উপজেলা বিএনপির সংবর্ধনা


  • আপলোড সময় : শনিবার ২৬ জুলাই, ২০২৫ সময় : ৫:১১ পিএম

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে  এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শনিবার দুপুরে উপজেলার তুষভান্ডার রমনী মোহন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে  আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৪১ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক জাহাঙ্গীর আলম। তিনি বলেন, মেধাবীরা শুধুমাত্র নিজের জন্য নয়, দেশের কল্যাণেও কাজ করবে। বিএনপির এ আয়োজনে তোমাদের হাতেই আগামীর কালীগঞ্জ জন্য একটি নতুন দিক উন্মোচন করবে।

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা পেরনা  বলেন, ‘এসএসসি পরীক্ষা শিক্ষা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। এখান থেকেই উচ্চশিক্ষার যাত্রা শুরু হয়। ভবিষ্যতে উচ্চশিক্ষা অর্জন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চাই। এমন সংবর্ধনা দেওয়ায়  বিএনপি  প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম সভাপতিত্বে ও ভোটমারী  ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাসেত পাটোয়ারী এর  সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও মেধাবী শিক্ষার্থীদের প্রণোদনা ও উৎসাহ দিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা বিএনপি'র অন্যতম সদস্য  ফারহান উদ্দিন পাশা উপজেলা বিএনপির যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুর যুবদলের সদস্য সচিব মেহেরবান মিঠুসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর