ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

যুব সমাজকে গড়ে তুলতে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই


  • আপলোড সময় : শনিবার ২৬ জুলাই, ২০২৫ সময় : ৬:২০ পিএম

ফরিদপুর প্রতিনিধি

খেলাধুলার  মাধ্যমে যুব সমাজকে ‌ সঠিক পথে আনা সম্ভব ‌ যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। আগে গ্রাম গঞ্জ থেকে শুরু করে শহরের নানান স্থানে ছোট থেকে বৃদ্ধ বয়সের লোকেরা খেলাধুলার প্রতি একটি আকর্ষণ উৎসাহ দেখা যেত। এবং যুব সমাজের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ বিদ্যমান ছিল।

 

বর্তমান  খেলাধুলার মন মানসিকতা ধীরে ধীরে যুবসমাজ হারিয়ে ফেলছে। আমাদের সমাজের  উচিত হবে তাদের মাজে মন-মানসিকতা সৃষ্টি করা  যুব সমাজের মনের মধ্যে খেলাধুলার প্রতি আকর্ষণ বাড়িয়ে তোলার পাশাপাশি  তাদের পাশে থেকে সহযোগিতা করা।


শুক্রবার বিকালে ফরিদপুর শহরতলী আলিপুরে যুব  সমাজ ‌ আয়োজিত টি ১০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে  বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের যুগ্ম আহবায়ক ‌‌চৌধুরী নায়াব ইউসুফ এ কথা বলেন। তিনি আরও বলেন বর্তমান যুবসমাজ ‌ মোবাইল সহ নানা ধরনের অপকর্মের আসক্ত হয়ে পড়ছে এখান থেকে বেরিয়ে আসতে হবে। ‌ মানসিক উৎকর্ষের জন্য খেলাধুলা প্রয়োজন ‌।

 

উক্ত খেলায় টুর্নামেন্টে মোট ১৬ টি দলকে নিয়ে নক আউট পদ্ধতিতে গত ‌ ১৫ ই এপ্রিল হতে এই টুর্নামেন্ট শুরু হয়েছিল। আজ ফাইনাল খেলায়  কুষ্টিয়ার এএমসি ইঞ্জিনিয়ারিং লিমিটেড ‌ দল ‌৭ উইকেটে রাজবাড়ীর  সুজন মালিক স্পোটিং ক্লাব ‌ দলকে ‌ পরাজিত করে ‌ অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। খেলাটি শুরুর আগে ঢাকার দিয়াবাড়িতে অবস্থিত ‌ মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ‌ সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় ‌ নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ‌ এক মিনিট নীরবতা পালন করা হয়। চ্যাম্পিয়ন দলকে ‌ ৫০০০০ টাকা ও ট্রফি এবং রানার আপ দলকে ৩০০০০ টাকা ও ট্রফি প্রদান করেন অতিথিবৃন্দ।

 

এ সময় বিশেষ অতিথি ‌ ছিলেন ‌ ব্যবসায়ী রাজনীতিবিদ  ও সমাজসেবক  ফারিয়ান ইউসুফ ‌।এ সময় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের  নেতৃবৃন্দ ‌ এলাকার গণ্যমান্য ‌ ব্যক্তিবর্গ ‌ উপস্থিত ছিলেন ‌। টুর্নামেন্টের আয়োজনে ছিলেন ‌ মাহমুদুল হাসান, মোহাম্মদ রিয়াদ, একরামুজ্জামান প্রতীক,মোহাম্মদ জহির,মোঃ হামজা বারী, মোহাম্মদ মেহেদী ‌, মোহাম্মদ টিটন ‌প্রমুখ

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর