ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

দিনাজপুরে মাছরাঙ্গা টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


  • আপলোড সময় : বুধবার ৩০ জুলাই, ২০২৫ সময় : ৮:৪৪ পিএম

দিনাজপুর প্রতিনিধি ॥

দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে মাছরাঙ্গা টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই ২০২৫) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর-এর চেয়ারম্যান প্রফেসর মুহাঃ তৌহিদুল ইসলাম।

অনুষ্ঠানে দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল হুদা দুলাল সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটোয়ারী বিজনেস হাউস প্রাঃ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক শহিদুর রহমান পাটোয়ারী মোহন, দিনাজপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র সহ-সভাপতি শামীম কবির এবং প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহিন হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন মাছরাঙ্গা টেলিভিশনের দিনাজপুর প্রতিনিধি রেজাউল করিম রঞ্জু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মোঃ আনিসুল হক জুয়েল। এছাড়া সাংবাদিক রাজিউল ইসলাম রাজু, রেজাউল করিম, সুলতান মাহমুদ, মোফাসসেরুল মাজেদ মিলন, প্রমথেশ শীলসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

আলোচনা শেষে কেক কেটে মাছরাঙ্গা টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর