ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

দিনাজপুরে বিএনপির যুবদলের আহ্বায়ক কমিটির পরিচিতি ও বিশেষ সভা


  • আপলোড সময় : বুধবার ৩০ জুলাই, ২০২৫ সময় : ১১:২০ পিএম

দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুর শহরের শিল্প বনিক সমিতির মিলনায়তনে বুধবার (৩০ জুলাই) জেলা বিএনপির যুবদলের আহ্বায়ক কমিটির পরিচিতি ও বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে দলের বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, অতীতে জাতীয় নির্বাচন তিন মাসের মধ্যে সম্পন্ন হয়েছে, তাই বর্তমান সরকারের এক বছর সময় লাগার প্রয়োজন নেই বলে তিনি মনে করেন।


তিনি আরও বলেন, আগামীর নির্বাচন যেন অংশগ্রহণমূলক হয় এবং ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই সুযোগ সৃষ্টি করার দায়িত্ব মোহাম্মদ ইউনুস সরকারের।

এ সময় তিনি প্রশাসনের কর্মকর্তাদের জনগণের জন্য কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, সহ-সভাপতি মোকাররম হোসেন, রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু এবং জেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল মোন্নাফ মুকুলসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর