ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

কটিয়াদীতে জুলাইয়ের মায়েরা শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী


  • আপলোড সময় : শনিবার ০২ আগস্ট, ২০২৫ সময় : ৫:০১ পিএম

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারীদের স্মরণে কিশোরগঞ্জের কটিয়াদীতে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কটিয়াদী’র জুলাই যোদ্ধা পরিবারের সদস্যরা অংশ নেন।

কটিয়াদী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ২ আগস্ট (শনিবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লাবনী আক্তার তারানা। 


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: শফিকুল ইসলাম ভূঞা, উপজেলা জামায়েতের সেক্রেটারী মাহমুদুল হাসান, উপজেলা কর্মসম্পাদন পরিষদের সদস্য জামাল উদ্দিন, কটিয়াদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকো, কটিয়াদী মডেল প্রেস ক্লাবের সভাপতি মো: সাইফুল ইসলাম, পাড়া মন্ডলভোগ কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, ডেভেলপমেন্ট ফর সোসাইটি (ডিপিএস) এর চেয়ারম্যান মো: নজরুল ইসলাম। চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করেন।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর