ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাচীন বন বাঁচাতে অভিনব পর্নোগ্রাফি ভিডিও বানাচ্ছে অস্ট্রেলিয়া নগ্ন ছবির বিনিময়ে যুদ্ধপরিকল্পনা পাচার: ফেঁসে গেলেন ভারতীয় উইং কমান্ডার ইরানে নতুন হামলার সম্ভাব্যতা নিয়ে নেতানিয়াহু ও আইজেনকটের বৈঠক ২৪ ঘণ্টার অভিযানে রাজধানীতে ৪৭৮ জন গ্রেপ্তার, শীর্ষে মিরপুর পরিচ্ছন্ন ঢাকা গড়তে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালিতে ৪ তেলবাহী জাহাজে ভয়াবহ আগুন আরও ৫ বছর বাড়ল জাকির নায়েকের প্রতিষ্ঠান আইআরএফের ওপর নিষেধাজ্ঞা শেখ হাসিনার বিলম্ব মার্জনার কোনো আইনি সুযোগ নেই: আইনমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী চলে গেলেন বিজ্ঞানী ও কথাসাহিত্যিক পূরবী বসু

একটানা বৃষ্টিতে রাস্তার বিভিন্ন স্থানে ধ্বস, চলাচলে অসুবিধার সৃষ্টি


  • আপলোড সময় : শনিবার ০২ আগস্ট, ২০২৫ সময় : ৫:২০ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

কয়েকদিনের টানা বর্ষণ ও গুড়ি গুড়ি বৃষ্টিতে জনবসতিপূর্ণ এলাকার যানবাহন চলাচলের একমাত্র রাস্তাটি ভেঙে চলাচলে বাধার সৃষ্টি হয়েছে। ফলে অসুবিধায় পরেছে এলাকাবাসী। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সামজদ্দিন বেপারী পাড়া রফুর দোকান হতে ওহেদ খাঁ পাড়া পাকা রাস্তা পর্যন্ত ইটের সোলিংকৃত রাস্তাটি টানা বর্ষণ ও বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় ভেঙে গেছে। যানবাহন চলাচলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় তিন কিলোমিটার ইটের তৈরি রাস্তাটির একের অধিক জায়াগায় বৃষ্টির পানির স্রোতে ভেঙে খানাখন্দের সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচল বন্ধ থাকায় অসুবিধায় পরেছে এলাকার লোকজন। ওই এলাকার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান সামজদ্দিন বেপারী পাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের শিক্ষার্থীদের প্রায় দুই কিলোমিটার পথ হেঁটেই স্কুলে আসতে হচ্ছে। দু একটা রিক্সা বা অটো চলাচল করলেও মাঝে মধ্যেই দুর্ঘটনার কবলে পরতে হচ্ছে।

বেশ কয়েকজন এলাকাবাসী জানান, কয়েকদিনের টানা বৃষ্টিতে আমাদের চলাচলের একমাত্র রাস্তাটি ভেঙ্গে গেছে। এতেকরে আমাদের চলাচল করতে অনেক কষ্ট ভোগ করতে হচ্ছে। কৃষি পন‍্য আনা নেওয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত রাস্তাটি মেরামত করা না গেলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তারা আরও জানান, স্থানীয় প্রশাসন ভাঙ্গনের শুরুতে যদি পদক্ষেপ গ্রহণ করতো তাহলে হয়ত পুরো রাস্তাটি ভেঙ্গে যেত না।

আগে থেকেই মেরামতের পদক্ষেপ নিলে অন্তত রাস্তা দিয়ে যানবাহন চলাচল করতে পারত। সেক্ষেত্রে ভোগান্তিও কম হতো। শিক্ষক রফিকুল ইসলাম, প্রবাসী সাইফুল বারী সুজনসহ বেশ কয়েকজন এলাকাবাসী রাস্তাটি দ্রুত মেরামত করতে স্থানীয় প্রলাসন ও উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর