ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
. জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী প্রাথমিক স্তরের বই ছাপায় বাড়ছে ২৩ কোটি টাকা ব্যয় বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন কর্মীরা, ডিসেম্বরের আগেই শুরু হচ্ছে পাঠানো এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াংয়ের আরও এক পরকীয়া সম্পর্ক ফাঁস সাউন্ড গ্রেনেড নিক্ষেপে মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যানচলাচল স্বাভাবিক উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।। মীর শাহে আলম ইরানের হামলা মোকাবিলায় সামরিক সতর্কতা বাড়াল ইসরায়েল রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান

সিরাজগঞ্জের তাড়াশে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা


  • আপলোড সময় : রবিবার ০৩ আগস্ট, ২০২৫ সময় : ৭:৩০ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২ আগস্ট) নওগাঁ ডিগ্রী কলেজে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের পরিচালনা কমিটির সভাপতি মো. হাসান ইকবাল শহীদের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মো. আব্দুস সালাম ও মো. ইয়াসিন আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসা‌বে বক্তব‌্য রা‌খেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রফেসর ড. ইসমাইল হোসেন, বিশেষ অতিথি বক্তব‌্য রা‌খেন নটরডেম কলেজের বাংলা বিভাগের প্রভাষক নূরে মোস্তফা বাবু।

আরও বক্তব্য রাখেন জিন্দানী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. বেলাল হোসেন আনসারী, সহকারী অধ্যাপক মো.আব্দুল গফুর, জিবি সদস্য মো. রফিকুল ইসলাম নান্নু, প্রধান শিক্ষক মোহাম্মদ মোজাহার আলী, খালেক, প্রাক্তন জিন্দানী ডিগ্রী কলেজর প্রাক্তন শিক্ষার্থী, ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য।কমপ্লেক্সের আরএমও ডা. মোহাম্মদ আল-আমিন হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন, সহকারী কর কমিশনার মো. আল আমিন সহ অন্যান্যরা।

এ সময় অতিথিবৃন্দ জিন্দানী ডিগ্রী কলেজর পক্ষ থেকে ২০২৫ সালে তাড়াশ, উল্লাপাড়া, চাটমোহর ও ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসা থেকে জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ফুল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর