ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

পিরোজপুরে চেক জালিয়াতি মামলা

সাজাপ্রাপ্ত সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মনু গ্রেফতার


  • আপলোড সময় : সোমবার ০৪ আগস্ট, ২০২৫ সময় : ৫:৫৫ পিএম

পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুরের কাউখালীতে চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত ও কাউখালী থানায় নাশকতা মামলার ১নং আসামি কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মনু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।  থানা পুলিশ সূত্রে জানা গেছে, কাউখালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ এবাদ আলী মোল্লার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোসসহ রবিবার (৩ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিগঞ্জ থেকে কাউখালী থানায় এক ব্যবসায়ীর চেক জালিয়াতি পৃথক দুইটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সেশন মামলা ৬৭৯/২৩ ও সেশন মামলা ১৭০/২৪ এর সাজা পরোয়ানা আসামিকে বিশ্বস্ত সোর্সের ও টেকনোলজি ব্যবহারের মাধ্যমে ডেমরা থানা ও ডিএমপি ঢাকা পুলিশের সহায়তায় কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাতীয় পার্টি জেপি উপজেলা শাখার সাবেক সভাপতি আবু সাঈদ মনু মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এছাড়া তার বিরুদ্ধে কাউখালী থানায় ১৩ অক্টোবর ২০২৪ সালে নাশকতা মামলায় এজাহারে ১নং আসামি হওয়ায় উক্ত মামলার তদন্তকারী অফিসার ওই মামলায় তাকে পূর্ণ গ্রেফতার দেখায়।

গত ৫ই আগস্ট ২০২৪ এর পরে থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মনু পলাতক ছিলেন। মনু মিয়া তার রাজনৈতিক জীবনে বিএনপি, পরবর্তীতে ১৪ দলীয় জোটের আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি জেপির উপজেলা সভাপতি ছিলেন।সেখান থেকে পদত্যাগ করে পরবর্তীতে বিগত স্বৈরাচার সরকারের নির্বাচিত প্রভাবশালী স্বতন্ত্র এমপি আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন মহারাজের একান্ত কাছের লোক ছিলেন।

কাউখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ এবাদ আলী মোল্লা জানান, আসামিকে সোমবার সকালে (৪ আগস্ট) পিরোজপুর কোটে প্রেরণ করা হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর