ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক

কচুয়ায় পরিবারের সদস্যদের বেঁধে ডাকাতি


  • আপলোড সময় : বুধবার ০৬ আগস্ট, ২০২৫ সময় : ৬:৪৬ পিএম

কচুয়া(চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের কচুয়ায় দুটি ঘরের বাসিন্দাদের দড়ি ও কাপড় দিয়ে বেঁধে রেখে ডাকাতির অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের ছোট ভবানীপুর এলাকার খলিলুর রহমান ও মিজানুর রহমানের ঘরে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল স্বর্ণালংকার, টাকাসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে বলে জানিয়েছেন ঘর দুটি বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দারা জানান, গত মঙ্গলবার রাতে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল ঘর দুটিতে হানা দেয়। মুখে কালো মুখোশ ও হাফপ্যান্ট পরা ডাকাতদের হাতে চাপাতি এবং বিভিন্ন দেশি অস্ত্র ছিল। তারা ঘরে থাকা নারী-পুরুষ-শিশুদের কাপড় ও দড়ি দিয়ে হাতমুখ বেঁধে ফেলে। এরপর ঘরের আলমারিসহ অন্যান্য আসব্বাপত্র ভেঙে তছনছ করে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। ডাকাতেরা চলে যাওয়ার পর ঘরের বাসিন্দাদের চিৎকার শুনে প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করেন।

বুধবার সকালে ছোট ভবানীপুর এলাকায় সরেজমিন গিয়ে দেখা যায়, বাড়ির দুই পাশে দুটি পাকা ঘরের ভেতরেই খোলা অবস্থায় পড়ে আছে ভাঙা আলমারি। অন্যান্য আসবাবপত্র ও কাপড় চোপড় এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। পরিবারের সদস্যদের চোখেমুখে আতঙ্কের ছাপ।

 ভুক্তভোগী মিজানুর রহমান বলেন বলেন, ডাকাত দল আমাদের পরিবারের সদস্যদেরকে হাত-পা বেঁধে  নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করেছে। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে  মামলার প্রস্তুতি নিচ্ছেন।

কচুয়া থানার তদন্ত কর্মকর্তা জিয়াউল হক বলেন, ডাকাতের ঘটনার শুনে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং ঘটনার আলামত সংগ্রহ ও তদন্ত করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারের লিখিত অভিযোগে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর