ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

রূপগঞ্জে হাদী দাউদ হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত আসামি গ্রেফতার


  • আপলোড সময় : বুধবার ০৬ আগস্ট, ২০২৫ সময় : ৯:২০ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

র‍্যাব ১ সিপিসি ৩ এর অভিযানে ধরা পড়লেন দীর্ঘদিন পলাতক থাকা আসামি আঃ লতিফ (৪৫)। ২০০৫ সালের চাঞ্চল্যকর হাদী দাউদ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল লতিফ অবশেষে গ্রেফতার হয়েছে । গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১ সিপিসি ৩ এর একটি দল গতকাল ৬ আগষ্ট  ভোরে গাজীপুরের বোর্ডবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া আব্দুল লতিফ, নেত্রকোনা জেলার বিশিউড়া এলাকার সরোজ আলীর ছেলে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল এবং ভুয়া পরিচয়ে গাজীপুরে আত্মগোপনে ছিল বলে জানায় র‍্যাব।

২০০৫ সালের ২৮ জুলাই, নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিএনজি চালক হাদী দাউদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। নেশাজাতীয় ট্যাবলেট খাইয়ে তাকে অচেতন করে শ্বাসরোধে হত্যা করে মরদেহ গুম করার চেষ্টা করা হয়। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় কয়েকজন অভিযুক্তকে আটক করে পুলিশে দেওয়া হয়।

এই ঘটনায় রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে চলতি বছরের মার্চ মাসে নারায়ণগঞ্জের একটি আদালত আঃ লতিফসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

র‍্যাব-১ এর কমান্ডার শহিদুল ইসলাম জানান, আসামি আব্দুল লতিফ দীর্ঘদিন পলাতক ছিল। গোপন তথ্যের ভিত্তিতে তাকে গাজীপুর বোর্ডবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর