ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

নড়াইলের কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদকসহ সাত জনের নামে মামলা


  • আপলোড সময় : বুধবার ০৬ আগস্ট, ২০২৫ সময় : ৯:২২ পিএম

নড়াইল প্রতিনিধি


নড়াইলের কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর ছাত্রদলের আহ্বায়কসহ সাতজনের বিরুদ্ধে চাঁদাবাজি ও মালামাল লুটের অভিযোগে মামলা দায়ের করেছেন একজন নারী। মঙ্গলবার (০৫ আগস্ট) রাতে ওই চাঁদাবাজির মামলাটি দায়ের করেন কালিয়া পৌরসভার ছোট কালিয়া গ্রামের আকিজ শেখের স্ত্রী রহিমা খানম।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বুধবার (০৬ আগস্ট)  মামলার বিষয়টি নিশ্চিত করেন। মামলার আসামিরা হলেন, কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ, পৌর কৃষকদলের আহ্বায়ক গোলাম রসুল মান্দার শেখ, পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক ইমরান শেখ ওরফে খোকন, পৌর ছাত্রদলের আহ্বায়ক মিকাইল ওরফে ধলু শেখ, ইনামুল শেখ ওরফে কালু, মিরাজ শেখ ও সাদ্দাম শেখ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদীর স্বামী আকিজ শেখ কালিয়া পৌরসভার কালিয়া মোড়ে রড সিমেন্টের ব্যবসা শুরু করেন। বাদীর স্বামী বিদেশে যাওয়ার পর তার দেবর লিকু শেখ দোকানটি পরিচালনা করে আসছিলেন।

গত বছর ১০ আগস্ট আসামিরা দোকানে যেয়ে লিকু শেখের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। এর এক বছর পর গত ২ আগস্ট আসামিরা আবার বাদীর দোকানে চড়াও হয়ে তার দেবরকে মারপিট করে দোকান থেকে রড, সিমেন্ট ও নগদ টাকা এবং দোকানের সামনে থাকা অব্যবহৃত তিনটি ট্রলিসহ ১২ লাখ ২৪ হাজার টাকার মালামাল নিয়ে যায়।

কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও এ মামলার আসামি সেলিম রেজা ইউসুফ জানান, এ মামলাটি মিথ্যা ও বানোয়াট। এর সাথে তার কোন সম্পৃক্ততা নেই। নড়াইল জেলা বিএনপি সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি শুনেছি যে থানায় একটি মামলা হয়েছে। ঘটনার সত্যতা পেলে দলীয়ভাবে করণীয় আছে’।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, মামলাটির তদন্ত চলমান রয়েছে।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর