ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

তাড়াশে দুই লক্ষাধিক টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে দিল প্রশাসন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৭ আগস্ট, ২০২৫ সময় : ৮:৩০ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে দুই লক্ষাধিক টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে দিল প্রশাসন। বর্ষার শুরুতেই মা মাছ, পোনা মাছ, শামুক, ঝিনুক, কাঁকড়া ও জীববৈচিত্র্য রক্ষায় চায়না দুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার মাকড়শোন, কুন্দইল এলাকায় অভিযান পরিচালনা করে জব্দ করা হয় প্রায় ২লক্ষ টাকা মূ‌ল্যের চায়না দুয়া‌রি জাল। প‌রে এসব জাল পুড়িয়ে দেয়া হয়।

মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, বিলের জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় বিভিন্ন বাজারে উপস্থিত জনসাধারণকে পথসভার মাধ্যমে সর্তক করা হয়েছে। গত দুই দিনে প্রায় দুই লক্ষাধিক টাকার চায়না, কারেন্ট জাল ও মাছ ধরার বিভিন্ন সামগ্রী ধ্বংস করা হয়। এ অভিযানের নেতৃত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান। উপস্থিত ছিলেন অতিরিক্ত মৎস্য কর্মকর্তা মো.শরিফুল ইসলামসহ থানা পুলিশ ও মৎস্য অধিদপ্তরের লোকজন।

এ প্রসঙ্গে অতিরিক্ত মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, আজ বিকালে তাড়াশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় দুই লক্ষাধিক টাকার চায়না জাল জব্দ করে তা আগুনে পুরিয়ে দেওয়া হয়। এই অভিযান অব্যাহত থাকবে। তাছাড়া বিভিন্ন বাজারে জনসাধারণকে সচেতন করতে লিফলেট বিতরণ, পথসভা সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, চলনবিলে পানি আসার সাথে সাথেই ডিমে পেট ভরপুর বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ দেখা যাচ্ছে। কিছু অসাধু ব্যক্তি সেই মাছগুলো চায়না জাল ফেলে নিধন করছে। মাছের প্রজনন ঘটাতেই নিয়মিত প্রশাসনের অভিযান চালানো হচ্ছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর