ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

মাদক প্রযুক্তির ছোয়ায় খেলাধুলার বিকল্প নেই :রোকন উদ্দিন বাবুল


  • আপলোড সময় : শনিবার ০৯ আগস্ট, ২০২৫ সময় : ৯:২১ পিএম

লালমনিরহাট প্রতিনিধি।।।

লালমনিরহাট জেলা কালীগঞ্জে উপজেলায়  যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে শামসুদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট ) বিকেলে শামসুদ্দিন স্মৃতি ফাউন্ডেশন আয়োজনে শামসুদ্দিন ও করিম উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় তুষভান্ডার একাদশ ২ চন্দ্রপুর  ফুটবল একাদশ  কে ১ গোল হারিয়েছে

লালমনিরহাট জেলা বিএনপির সহ সভাপতি রোকন উদ্দিন বাবুল বলেন, বিগত ১৫ বছর ফ্যাসিবাদীদের আমলে খেলাধুলা হারিয়ে গিয়েছিল। যুবসমাজকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল তারা। কেন্দ্র থেকে ঘোষণা আসছে যে প্রতিটি ইউনিয়নে ফুটবল প্রতিযোগিতা করতে হবে। খেলাধুলার মাধ্যমে তরুণদেরকে মাদকসহ সব অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে হবে। তরুণ সমাজকে খেলাধুলায় এগিয়ে নিয়ে আসতে হবে।



তিনি আরও বলেন, যারা খেলাধুলা করেন, তাদের মন ভালো থাকে, তারা শান্তিতে থাকেন। মাদক, সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা থেকে দূরে থাকেন। সুন্দর সমাজ গঠন করতে বেশি করে খেলাধুলার আয়োজন করার আহ্বান জানান তিনি।

আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার বি সার্কেল জয়ন্ত সেন  উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর