ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

লালমনিরহাটে বন্যায় ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবারের পাশে বিজিবি


  • আপলোড সময় : রবিবার ১০ আগস্ট, ২০২৫ সময় : ৬:৫৯ পিএম

লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যাটালিয়ন(৬১) বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। রবিববার বিকেলে দোয়ানী উচ্চ বিদ্যালয় মাঠে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার অতিরিক্ত মহাপরিচালক ব্রেগেডিয়ার জেনারেল এসএম জাহিদুর রহমান এসজিপি,এসময় রংপুরের সেক্টর কমান্ডার কর্ণেল সাব্বির আহমেদ, তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুৃম, দোয়ানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান, হাতীবান্ধা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নূরল হক প্রমুখ।

এসময় রিজিয়ন কমান্ডার জাহিদুর রহমান সাংবাদিকদের বলেন, বিজিবি সীমান্তে আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে। এছাড়াও মানবসেবামূলক নানা ধরনের কাজ করে থাকে।এরই ধারাবাহিকতায় বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রান বিতরণের আগে তিনি তিস্তা ব্যাটালিয়ন (৬১) বিজিবির ৯ম প্রতিষ্ঠা বার্ষিকীর বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ এবং ব্যাটালিয়ন সদর পরিদর্শন করেন।

উল্লেখ, তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বন্যায় ক্ষতিগ্রস্হ শতাধিক পরিবারের মাঝে চাউল, ডাল, চিড়া, তেল, আলু পিয়াজ এবং লবণ ত্রাণসামগ্রী হিসেবে বিতরণ করা হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর