ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে পাবিপ্রবিতে মানববন্ধন


  • আপলোড সময় : সোমবার ১১ আগস্ট, ২০২৫ সময় : ৫:৪৫ পিএম

‎‎পাবনা প্রতিনিধি ॥

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার বিচারসহ সারাদেশে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের বিচার ও নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

সোমবার (১১ আগস্ট) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। পাবিপ্রবি প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য সাজ্জাদুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য দেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল্লাহ আল মামুন, ‎সাধারণ সম্পাদক নাজমুল হুদা শিথিল, দপ্তর সম্পাদক এমরান হোসাইন তানিম, কোষাধ্যক্ষ আলফি সানি, সদস্য নকিব মাহমুদ জামী, সাবেক আহবায়ক কমিটির সদস্য নূর মোহাম্মদসহ অনেকে। বক্তারা, অনতিবিলম্বে দৈনিক প্রতিদিনের কাগজের রিপোর্টার সাংবাদিক তুহিন সহ বিগত বছরগুলোতে ও গণ-অভ্যুত্থানের নিহত সাংবাদিকদের বিচারের দাবি জানান। একই সাথে বক্তারা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে সাংবাদিকদের দমননীতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ও স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশের দাবি জানান।

 

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর