ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

নির্বাচনে জোটগতভাবে নির্বাচনে অংশ নেবে এলডিপি- সাবেক সাংসদ নুরুল আলম


রাঙ্গুনিয়ায় এলডিপি'র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন সাবেক সাংসদ নুরুল আলম তালুকদার

  • আপলোড সময় : বুধবার ১৩ আগস্ট, ২০২৫ সময় : ৯:৪০ পিএম

রাঙ্গুনিয়া, (চট্টগ্রাম) প্রতিনিধি

এলডিপি'র কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য, উত্তরজেলা এলডিপি'র সভাপতি এবং সাবেক সাংসদ নুরুল আলম তালুকদার বলেছেন, "আগামী নির্বাচনে জোটগতভাবে নির্বাচনে অংশ নেবে এলডিপি। তবে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী নিজস্ব দলীয় প্রতীকেই এতে অংশ নিতে হবে। দলের নেতাকর্মীদের নিজস্ব ছাতা প্রতীক সবার মাঝে ছড়িয়ে দিতে একযোগে কাজ করতে হবে।" বুধবার (১৩ আগস্ট) বিকালে রাঙ্গুনিয়া উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এলডিপি আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 তিনি আরও বলেন, "রাঙ্গুনিয়ায় জাতীয়তাবাদী রাজনীতির গোরাপত্তণ করেছিলাম। রাঙ্গুনিয়ায় দুর্গ গড়েছিলাম জাতীয়তাবাদী দলের। সেটি করতে গিয়ে কখনো বিড়ালের গতিতে, কখনো কাছিমের গতিতে এবং কখনো ঘোড়ার গতিতে এগিয়ে গিয়েছি। ভবিষ্যতেও সেটা প্রবাহমান থাকবে। তাই লোভ মোহকে উপেক্ষা করে আগামীর রাজনীতিকে সুসংগঠিত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।"

রাঙ্গুনিয়া উপজেলা লিবারেল ডেমোক্রেটিক পার্টি'র (এলডিপি) নব-নির্বাচিত আহবায়ক কমিটির অভিষেক ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা এলডিপির সভাপতি এস এম ফজলুল কাদের তালুকদার।

উপজেলা ডেমিক্রেডিক পার্টির সদস্য সচিব আবু তাহেরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেব উত্তরজেলা এলডিপি'র সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, এলডিপি নেতা মো. জাহেদুল আলম চৌধুরী, আহমদ সৈয়দ, আহমদ কবির, জোনাইদুল আলম চৌধুরী, মোহাম্মদ ইলিয়াস, মো. হারুন মাস্টার, সৈয়দুর রহমান, মো. কাসেম মেম্বার, বদিউল আলম বাদশা, আইয়ুব আলী, নিজাম উদ্দিন, মো. লোকমান, নুরুল আলম, মো. এয়াকুব, অনন্ত মারমা, মাস্টার মো. ওসমান, রওশন আলী খান, মো. সাইফুদ্দিন রাসেল, মো. শরীফ, মো. নাছের, হোসেন তালুকদার, আবুল কালাম চৌধুরী, হাসান মুরাদ। শেষে ফজলুল কাদের তালুকদারকে আহবায়ক, আবু তাহেরকে সিনিয়র যুগ্ম আহবায়ক এবং আহমদ কবিরকে সদস্য সচিব করে ৭১ সদস্যবিশিষ্ট উপজেলা এলডিপি'র আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর