ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হুথিদের হামলা প্রতিরোধে সৌদিতে সেনা মোতায়েন করছে মিসর তেহরানে বাদাম বিক্রি করছেন নেতানিয়াহুর মতো দেখতে এক দোকানি ৫৩ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, পথ দেখব: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ এমপির বাড়িতে পেট্রোল বোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা আশুগঞ্জে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি কুদ্দুস মিয়া গ্রেফতার নিখোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির ঘর থেকে শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ উদ্ধার

গাউছিয়া কুড়িল,বিশ্বরোড সড়কে চাঁদাবাজি


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৪ আগস্ট, ২০২৫ সময় : ৫:৩৮ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়গঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরের ৩’শ ফুট সড়ক নামে পরিচিত  গাউছিয়া, কুড়িল বিশ্বরোড সড়কে লক্কর ঝক্কর মেয়াদ উত্তীন্ন প্রাইভেটকার ও সিএনজি থেকে পুলিশের নাম করে একটি চক্র চাঁদাবাজি করে আসছে বলে অভিযোগ উঠেছে। চক্রটি গাড়ি থেকে প্রতিদিন জিপির নাম করে একশত আর  মান্তির নামে ১২০০ টাকা চাঁদা আদায় করারও অভিযোগ উঠেছে।

 গাড়ির চালকদের সাথে কথা বলে জানা যায় পুলিশের নামে কুড়িল, কাঞ্চন ও ভুলতা এলাকার প্রতিটি স্টান্ডে সঙ্ঘবদ্ধ চাঁদাবাজচক্র দীর্ঘদিন যাবত নিয়মিত চাঁদা আদায় করছে। তারা প্রশাসনের নাকের ডগায় কুড়িল ফ্লাইওভারের নিচে ষ্টান্ড বসিয়ে পুলিশের নাম করে এসকল গাড়ি থেকে প্রতিদিন ১শ' ও মাসে ১২০০ টাকা চাঁদা আদায় করে নিচ্ছে।

একটি সূত্র জানায় চাঁদার টাকা ট্রাফিক পুলিশ ও স্থানীয় চাঁদাবাজদের মধ্যে ভাগ বাটোয়ারা করা হয়। এখানকার চাঁদাবাজির সংবাদ ইতিমধ্যে একাধিক পত্রিকায় প্রকাশিত হওয়ার পরও কর্তৃপক্ষকে কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি। তাই চাঁদাবাজি বন্ধে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে ভুক্তভোগীরা।

এ ব্যাপারে বিশ্বরোড এলাকায় দায়িত্বে থাকা টি আই কাউসারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। কাঞ্চন এলাকার ট্রাফিক ইন্সপেক্টর রাজিবের কাছে চাঁদাবাজির বিষয় জানতে চাইলে তিনি

জানান আমরা এ বিষয়ে কিছুই  জানিনা। ভুলতা এলাকার হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ ওসি জাহানুর রহমান বলেন ভুলতা গাউছিয়া  এলাকায় প্রাইভেট কার স্টান্ডে পুরানো লক্কর ঝক্কর গাড়ি রাখতে দেওয়া হয় না আর যে গুলো চলাচল করে সেগুলো গোপনে চলাচল করে। আমাদের সামনে পড়লে সে গাড়িগুলো রেকার লাগিয়ে জরিমানাসহ ডাম্পিং ব্যবস্থা করি। এছাড়াও আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেই।৷ 

আকাশজমিন/আরআর

 

 

 

 

 


এ সম্পর্কিত আরো খবর