ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষঃ নিহত ৩, আহত ১৫


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৪ আগস্ট, ২০২৫ সময় : ৫:৫৮ পিএম

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুর বাজারের নতুন সেতুর ওপর দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ৩ জন নিহত ১৫ জন আহতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পীরপুর গ্রামের সহিরুদ্দিন শেখের ছেলে আতিয়ার শেখ (৫৫)।

বরগুনার বামনা থানার চালিতা বুনিয়া গ্রামের রবি শ্যাম চন্দ্র দাসের ছেলে রঞ্জিত দাস (৫২) ও নওগাঁর বদলগাছি থানার বৈকুণ্ঠপুর গ্রামের আবদুল মজিদের স্ত্রী সুবর্ণা আক্তার (২৩)। দুর্ঘটনার পর পরই ওই স্থা‌নে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের হস্তক্ষে‌পে যান চলাচল স্বাভা‌বিক হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস ও ঢাকা থেকে  চুয়াডাঙ্গাগামী দর্শনা ডিলাক্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় একজন নারী ও দুইজন পুরুষ নিহত হন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অ‌ফিসার মো. নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। করিমপুর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী জানান, দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এ হতাহ‌তের ঘটনাটে।  ঘটনাস্থলেই এক নারী ও হাসপাতালে নেওয়ার পর দুই পুরুষ নিহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।ত‌বে  পরবর্তীকা‌লে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হ‌বে।

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর