ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হুথিদের হামলা প্রতিরোধে সৌদিতে সেনা মোতায়েন করছে মিসর তেহরানে বাদাম বিক্রি করছেন নেতানিয়াহুর মতো দেখতে এক দোকানি ৫৩ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, পথ দেখব: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ এমপির বাড়িতে পেট্রোল বোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা আশুগঞ্জে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি কুদ্দুস মিয়া গ্রেফতার নিখোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির ঘর থেকে শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ উদ্ধার

রূপগঞ্জে জিয়া মেমোরেবল ফাউন্ডেশন

ফ্রি বাস সার্ভিস পেয়ে খুশি এইচএসসি পরিক্ষার্থীরা


  • আপলোড সময় : রবিবার ১৭ আগস্ট, ২০২৫ সময় : ৬:২৪ পিএম

‎রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

‎নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সুবিধার্থে যাতায়াতের জন্য বিনামূল্যে বাস সার্ভিসের ব্যবস্থা করেছে রূপগঞ্জ জিয়া মেমোরেবল ফাউন্ডেশন। জিয়া মেমোরেবল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের এ মহৎ উদ্যোগে পরিক্ষার্থীদের সঠিক সময়ে সকল পরীক্ষায় অংশগ্রহণের  নিশ্চিত করেছে। এ মহৎ উদ্যোগের ফলে শিক্ষার্থীরা তাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে সক্ষম হওয়ায় অত্যন্ত আনন্দিত হয়েছে। ভবিষ্যতেও যেন এই ধরনের সমাজসেবামূলক ফ্রি সার্ভিস প্রদান করা হয়। সেই দাবিতে শিক্ষার্থীরা জিয়া মেমোরেবল ফাউন্ডেশনের প্রতি দাবি জানায়।

‎পরিক্ষার সমাপ্তির শেষ দিনে এইচএসসি পরিক্ষার্থী সৈকত মাহমুদ, আলী হোসেন, কামাল মিয়াসহ আরো অনেকেই জানান,  এ ধরনের  মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাম ফারুক খোকনকে তাঁর অবদানের জন্য গভীর কৃতজ্ঞতা জানাই। এই উদ্যোগের জন্য ফাউন্ডেশন আরও প্রশংসা কুড়িয়েছে এবং সমাজে শিক্ষার্থীদের প্রতি যত্নশীল মনোভাব প্রদর্শন করেছে।

‎জিয়া মেমোরেবল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন জানান,  ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের নির্বিঘ্নে ও নিশ্চিন্তে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর সুবিধার্থে জিয়া মেমোরেবল ফাউন্ডেশন এর পক্ষ থেকে আমরা বিনামূল্যে বাস সার্ভিসের ব্যবস্থা করেছি।

‎পরীক্ষার প্রথম দিন থেকেই সরকারি মুড়াপাড়া কলেজ প্রাঙ্গন থেকে বাস ছেড়েছে  এবং পরীক্ষার্থীদের যথাসময়ে সলিমুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজে পৌঁছে দিয়েছিল।  পরীক্ষা শেষে আবারও বাসগুলো শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাসে ফিরিয়ে এনেছেন।

‎আমাদের লক্ষ্য ছিলো, পরীক্ষার্থীরা যেন কোনো প্রকার ভোগান্তি ছাড়াই মনোযোগ সহকারে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। শিক্ষার্থীদের নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিতে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ তাদের সফলতা ও স্বপ্নপূরণের পথে সহায়ক হবে বলে আমরা আশা করছি। আগামীতেও এভাবেই জিয়া মেমোরেবল ফাউন্ডেশনের পক্ষ থেকে এভাবেই ফ্রি বাস সার্ভিস দেওয়া হবে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর