ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

ফরিদপুরে মহানগর স্বেচ্ছাসেবক দলের ‌ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


  • আপলোড সময় : মঙ্গলবার ১৯ আগস্ট, ২০২৫ সময় : ৮:৫৬ পিএম

ফরিদপুর প্রতিনিধি

৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে  আজ মঙ্গলবার বিকেলে ‌ শহরের সিভিল সার্জন অফিসের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা ‌বের হয়ে শহরের আলিপুর গোরস্থানের সামনে গিয়ে ‌শেষ হয় পরে সেখানে আলোচনা সভা, বৃক্ষরোপণ সহ ডাস্টবিন বিতরণী অনুষ্ঠিত হয়।

মহানগর স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক ‌ সৈকত হাসান এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজ এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র যুগ্ন আহবায়ক কাজী ‌ শিবলী সাদিক, ‌জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সভাপতি  মোজাম্মেল হোসেন খান মিঠু,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নাহিদউজ্জামান নাহিদ, আলমাছ বেপারী ‌ সাজ্জাদ হোসেন ‌, মামুন ফরাজী, শেখ খসরুল আলম, শেখ মুসা সহ প্রমুখ।

বক্তার বলেন ১৯৮০ সালে ‌ ‌শহীদ রাষ্ট্রপতি ‌ জিয়াউর রহমান স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেছেন। সেই থেকে স্বেচ্ছাসেবক দল ‌ সাধারণ মানুষের কল্যাণে কাজ করে চলছে। এবং দেশ ও জাতির মঙ্গলের জন্য সেচ্ছাসেবক দলের কাজ অব্যাহত থাকবে।

বক্তরা আরও বলেন শেখ হাসিনা ‌ দেশ থেকে পালিয়ে গেছে তবে তার অনুসারীরা ‌ এখনো দেশে ‌ রয়েছে। এবং নানা কৌশলে দেশের মধ্যে  ‌ নাশকতা ও ‌ অরাজকতার চেষ্টা চালাচ্ছে। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচন ‌ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ  নির্বাচনে জয়লাভ করতে হলে সাবেক প্রধানমন্ত্রী ‌বিএনপি চেয়ারপারসন ‌ বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‌ দেশ নায়ক ‌ তারেক রহমানের নেতৃত্বে ‌ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এই সময় বক্তরা সহ উপস্থিত সকল নেত্রীবৃন্দ কৃষক দলের ‌ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলের নামে মিথ্যা ‌ মামলা প্রত্যাহার ‌ এবং তার ‌ নিঃশর্ত মুক্তি দাবি করেন।

আকাশজমিন / আরআর


এ সম্পর্কিত আরো খবর