ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা


  • আপলোড সময় : বুধবার ২০ আগস্ট, ২০২৫ সময় : ৯:৪১ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। ২০ আগস্ট বুধবার নারায়ণগঞ্জ জেলা ও রূপগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এ শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রাটি নিয়ে তারা রূপসী-কাঞ্চন বাইপাস সড়ক হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকা প্রদক্ষিণ করে। উপজেলার মঠেরঘাট এলাকায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক।

সভায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রূপগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দলের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক শিপলু ভুঁইয়া, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুব রহমান, মোহাম্মদ সালাউদ্দিন দেওয়ান, ইলিয়াছ ভুঁইয়া, ইয়ার হোসেন, আলী হোাইন, হাফিজুর রহমান, সোহেল রানা, লিটন সরকার, বাবুল মিয়া, স্বপন মিয়া, নাঈম মিয়া ও রায়হান মিয়া প্রমুখ।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশ পরিস্কার পরিচ্ছন্ন করে বিভিন্ন ফলদ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়। হাসপাতালের চারপাশের মশা নিধন করার জন্য ফগার মেশিনে ঔষধ স্প্রে করে ও রক্ত দানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর