ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

তাড়াশে মামলা টাকা জোগার কর‌তে চুরি, অতঃপর


  • আপলোড সময় : সোমবার ২৫ আগস্ট, ২০২৫ সময় : ৪:০৭ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে মামলার টাকা জোগার কর‌তে চুরি, অতপর জনতার হাতে আটক চোর। সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে চু‌রির এই ঘটনা‌টি ঘ‌টে, তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের বিনোদনপুর গ্রামের সানোয়ার হোসেনের বাড়িতে। চুরি করতে এসে জনতার হাতে আটক হয় চোর। আটককৃত চোর নয়ন ইসলাম (১৮) উপজেলার বস্তুল গ্রামের জিল্লুর রহমানের ছেলে। জানা যায় মামলা টাকা জোগার কর‌তে সে চুরির পথ বে‌ছে নি‌য়ে‌ছে।

স্থানীয়রা জানায়, সোমবার সকালে বিনোদনপুর গ্রামে সানোয়ার হোসেনের বাড়িতে লোক না থাকায় গেটের তালা খুলে বাড়ির ভিতরে প্রবেশ করে চোর। ঠিক সে সময়ই সানোয়ার হোসেন বাড়িতে চ‌লে আসেন এবং দেখেন বাড়ির বাহিরের গেটের তালা খোলা, ভিরতে শব্দ হচ্ছে। চোর ঢুকছে বুঝতে পেরে সে চিৎকার ক‌রে তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। পরবর্তী‌তে চোর দৌড়ে পালানোর চেষ্টা করে। তার পিছনে ধাওয়া করে স্থানীয়রা চোর (নয়ন) কে আটক করে। পরে দড়ি দিয়ে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়।

পুলিশ এসে চোরকে নিয়ে থানায় যায়। বা‌ড়ির মা‌লিক সানোয়ার হোসেন জানায়, চোরের পিছনে ধাওয়া করে আটক করে পুলিশে দিয়েছি। তাকে কোন নির্যাতন বা মার পিট করা হয়নি। চুরি করার অপরাধে তাকে আইনের কাছে সোপর্দ করলাম। তাকে বেধে রেখা হয়েছিল। পরে পুলিশ এসে থানায় নিয়ে যায়। তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান জানান, চুরির অপরাধে আটককৃত চোরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।.

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর