ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

সিরাজগঞ্জের কামারখন্দে এনআইডি করতে এসে রোহিঙ্গা দম্পতি আটক


  • আপলোড সময় : সোমবার ২৫ আগস্ট, ২০২৫ সময় : ৬:০৮ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের কামারখন্দে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করতে এসে এক রোহিঙ্গা দম্পতি আটক। সোমবার (২৫ আগস্ট) দুপুরে আটক রোহিঙ্গা দম্পতিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটককৃতরা হলেন মো. আনিছ (৩৮) ও রোকেয়া বেগম (৩২)। তারা কক্সবাজারের উখিয়া টেংখালী ক্যাম্প-১২ জি-৪ থেকে এসেছেন বলে স্বীকার করেছেন। কামারখন্দ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ রানা বলেন, ‘গতকাল রবিবার সকাল ১১টার দিকে রোকেয়া ও আনিছ নামে দুজন ভুয়া কাগজপত্র নিয়ে নির্বাচন অফিসে ভোটার হওয়ার জন্য আসেন।


তাদের নাম ও ঠিকানা এবং ভাষা সন্দেহজনক মনে হলে বিষয়টি জেলা নির্বাচন কর্মকর্তা ও ইউএনওকে জানানো হয়। এরপর তাদের আটক করে ইউএনও অফিসে পাঠানো হয়।’ কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল বলেন, ‘আটকরা দুজনই রোহিঙ্গা। জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেছেন। আজ সোমবার দুপুরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তাদের বিষয়ে আরো খোঁজখবর নেওয়া হচ্ছে।’

কামারখন্দ থানার (ওসি) আব্দুল লতিফ বলেন, ‘আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে উপজেলা নির্বাচন অফিসার বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করেছেন। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর