ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
. জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী প্রাথমিক স্তরের বই ছাপায় বাড়ছে ২৩ কোটি টাকা ব্যয় বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন কর্মীরা, ডিসেম্বরের আগেই শুরু হচ্ছে পাঠানো এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াংয়ের আরও এক পরকীয়া সম্পর্ক ফাঁস সাউন্ড গ্রেনেড নিক্ষেপে মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যানচলাচল স্বাভাবিক উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।। মীর শাহে আলম ইরানের হামলা মোকাবিলায় সামরিক সতর্কতা বাড়াল ইসরায়েল রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান

তাড়াশে উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৮ আগস্ট, ২০২৫ সময় : ৮:০৪ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ 

সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ৪শ ৫৭ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শাহিনুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান, রায়গঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা  শরিফুল ইসলাম, তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তা মোকাররম হোসেন, তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা এ্যামিলি জান্নাত, প্রাণী সম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমূখ। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা শাহিনুর রহমান বলেন, ২০২৫-২৬ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় অভ্যান্তরিন জলাভূমিতে পোনা মাছ অবমুক্ত করা হলো।

আপনাদের সার্বিক সহযোগীতায় পোনা গুলো মাছে পরিনত হলে উপজেলার মানুষের আমিষের চাহিদা অনেকটাই পূরণ হবে। পোনামাছ শিকার করা দন্ডনীয় অপরাধ। আপনারা ভূলেও এ কাজটি করবেন না। আসুন সবাই মিলে দেশটিকে মৎস্য সম্পদে ভরে তুলি।

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর