ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হুথিদের হামলা প্রতিরোধে সৌদিতে সেনা মোতায়েন করছে মিসর তেহরানে বাদাম বিক্রি করছেন নেতানিয়াহুর মতো দেখতে এক দোকানি ৫৩ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, পথ দেখব: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ এমপির বাড়িতে পেট্রোল বোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা আশুগঞ্জে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি কুদ্দুস মিয়া গ্রেফতার নিখোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির ঘর থেকে শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ উদ্ধার

রূপগঞ্জে প্রশাসনের আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৮ আগস্ট, ২০২৫ সময় : ৮:২৪ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)  প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আকতার হোসেন, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম, রূপগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এসএ সোহেল, গোলাকান্দাইল ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া, স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

 

সভায় বক্তারা রূপগঞ্জ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করলেও মাদক নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও চুরি দমন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, যানজট নিরসনে অবৈধ পার্কিং বন্ধ, গ্রাম্য আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি এবং ডাকাতি ও ছিনতাই রোধে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখতে সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা দরকার। প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণ একসঙ্গে কাজ করলে রূপগঞ্জকে নিরাপদ ও শান্তিপূর্ণ রাখা সম্ভব হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর