ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

টাঙ্গাইল পার্ক বাজারে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ


  • আপলোড সময় : মঙ্গলবার ০২ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৬:১৭ পিএম

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল পৌর শহরের পার্ক বাজারে অভিযান চালিয়ে একটি দোকান হতে নিষিদ্ধ ঘোষিত ২ হাজার ৬৭১ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় নিষিদ্ধ পলিথিন মজুদ রাখার অপরাধে দোকান মালিককে ভ্রাম্যমান আদালতে ৪৫ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

সোমবার (১ সেপ্টেম্বর) রাত ৯টা হতে পৌনে ১১টা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের এ অভিযান হয়। এ অভিযান পরিচালনা করেন টাঙ্গাইল সদর উপজেলা প্রশাসন ও টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তর কর্তৃপক্ষ।ভ্রাম্যমান আদালতের অভিযানে নেতৃত্ব দেন টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেওয়ান আসিফ পেলে।

অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর। এ সময় র‌্যাব-১৪ সিপিসি-৩ এর সদস্যরা উপস্থিত থেকে সার্বিকভাবে সহযোগিতা করেন।পরিবেশ সুরক্ষায় টাঙ্গাইল জেলায় এ ধরনের অভিযান চলমান থাকবে বলে প্রেসবিজ্ঞপ্তিতে জানান টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর