ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাচীন বন বাঁচাতে অভিনব পর্নোগ্রাফি ভিডিও বানাচ্ছে অস্ট্রেলিয়া নগ্ন ছবির বিনিময়ে যুদ্ধপরিকল্পনা পাচার: ফেঁসে গেলেন ভারতীয় উইং কমান্ডার ইরানে নতুন হামলার সম্ভাব্যতা নিয়ে নেতানিয়াহু ও আইজেনকটের বৈঠক ২৪ ঘণ্টার অভিযানে রাজধানীতে ৪৭৮ জন গ্রেপ্তার, শীর্ষে মিরপুর পরিচ্ছন্ন ঢাকা গড়তে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালিতে ৪ তেলবাহী জাহাজে ভয়াবহ আগুন আরও ৫ বছর বাড়ল জাকির নায়েকের প্রতিষ্ঠান আইআরএফের ওপর নিষেধাজ্ঞা শেখ হাসিনার বিলম্ব মার্জনার কোনো আইনি সুযোগ নেই: আইনমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী চলে গেলেন বিজ্ঞানী ও কথাসাহিত্যিক পূরবী বসু

নাটোরের বিকাশকর্মীকে অপহরণ, ভুয়া পুলিশকে ধরল জনতা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৪ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৯:০৫ পিএম

নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে পুলিশ পরিচয়ে বিকাশ কর্মী আতিকুলকে অপহরণ ও তার মোটরসাইকেল নিয়ে পালানোর সময় ভুয়া পুলিশকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আটককৃত ভুয়া পুলিশ সালে আহমেদ কুমিল্লার লাকসাম এলাকার বাসিন্দা। এসময় বিকাশ কর্মী আতিকুলকে অপহরণ করে নিয়ে যান ভুয়া পুলিশের বাকি সদস্যরা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে আতিকুলকে উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন জানান, সকাল ১০টার দিকে বনপাড়া বিকাশ অফিস থেকে আতিকুল মৌখাড়া বাজারের উদ্দেশে রওনা হন। পথে মহিষভাঙ্গা নটাবাড়িয়া জামে মসজিদ এলাকায় পৌঁছালে সেখানে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসে কয়েকজন পুলিশ পরিচয়ে তাকে আটক করে গাড়িতে তোলে। আতিকুলের সঙ্গে থাকা অপর বিকাশ সহকর্মী তাকে কেন ধরেছেন বলতেই ধাক্কা দিয়ে ফেলে থানায় আসতে বলেন তারা। পরে ভুয়া পুলিশ সালে আহমেদ মোটরসাইকেল নিতে গেলে তাকে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেয়। এসময় আতিকুলকে নিয়ে মাইক্রোবাসটি ঢাকার দিকে চলে যায়। বড়াইগ্রাম থানা পুলিশ সালে আহমেদকে থানায় নিয়ে আসে।

গোলাম সারওয়ার হোসেন বলেন, ‘অপহরণকারীরা দুপুরে ভুক্তোভোগী আতিকুলকে টাঙ্গাইলের কালিহাতি  এলাকায় ফেলে যায়। তাকে কালিহাতী থানা পুলিশ সহাযতায আনা হচ্ছে। ভুয়া পুলিশ সালে আহমেদকে জিজ্ঞাসাবাদ চলছে । এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর