ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

কালীগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াত মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা


  • আপলোড সময় : শনিবার ০৬ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৪:১২ পিএম

লালমনিরহাট প্রতিনিধি।।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ (আদীতমারী -কালীগঞ্জ)  আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট  মো:ফিরোজ হায়দার লাভলু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। শনিবার (০৬ সেপ্টেম্বর)  সকালে কালীগঞ্জ প্রেসক্লাবে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা রুহুল আমিন এর পরিচালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি লালমনিরহাট জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি  এডভোকেট ফিরোজ হায়দার লাভলু বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলাম দেশের মানুষের ভোটে নির্বাচিত হয়ে সরকারে গেলে দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাটসহ কোনো অন্যায় থাকবে না। লালমনিরহাট -২( আদীতমারী - কালীগঞ্জ) আসনের জনগণ আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করলে বাসিন্দাদের চাহিদা ও পরামর্শ মোতাবেক মানুষের কল্যাণে কাজ করব। জলাবদ্ধতা ও মাদকমুক্ত, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত আসন উপহার দেবো।

তিনি আরো বলেন, ‘সবার জন্য শিক্ষা, কর্ম, বাসস্থান ও স্বাস্থ্য একটি মানবিক, আধুনিক এবং আত্মনির্ভর লালমনিরহাট ২ (আদীতমারী - কালীগঞ্জ) গড়ে তোলাই আমাদের স্বপ্ন।’ তিনি ন্যায়বিচারে সমৃদ্ধ একটি আলোকিত লালমনিরহাট ২ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় বক্তব্য রাখেন কালীগঞ্জে  জামায়াতের  আমির  মাঃ রুহুল আমিন উপজেলা জামাতের সেক্রেটারি মাঃ জয়নুল আবেদীন সহ কালীগঞ্জ উপজেলা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর