ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে মানববন্ধন


  • আপলোড সময় : রবিবার ০৭ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৫:৩০ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

 খুলনার জ্যেষ্ঠ সাংবাদিক ওহেদুজ্জামান বুলুর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও প্রকৃত কারণ উদঘাটনের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।র শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা নিউ মার্কেট চত্বরে সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে এবং ডিবিসি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি এম বেলাল হোসাইনের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি।

এছাড়া বক্তব্য রাখেন সময় টিভির সাতক্ষীরা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপ্পি, আরটিভির জেলা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, বাসস ও বাংলাভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান, মানবজমিনের প্রতিনিধি বিপ্লব হোসেন, ভোরের আকাশের প্রতিনিধি আমিনুর রহমান প্রমূখ।

বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিকরা নানা নির্যাতন ও হত্যার শিকার হচ্ছেন। কিন্তু সঠিক তদন্ত না হওয়ায় এসব ঘটনার বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হচ্ছে। ওহেদুজ্জামান বুলুর মৃত্যুকে আত্মহত্যা হিসেবে দেখানো হলেও তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা সন্দেহজনক।

 

তারা দাবি জানান, এ ঘটনার সুষ্ঠু ও অধিকতর তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনা হোক। বক্তারা আরও হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর