ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

দিনাজপুরে বিসিকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৮:৩২ পিএম

দিনাজপুর প্রতিনিধি :

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক), জেলা কার্যালয়, দিনাজপুর কর্তৃক আয়োজিত পাঁচ দিনব্যাপী "শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ" কোর্সের ২য় ব্যাচের সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়েছে।

বিসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক জনাব মোঃ জাহেদুল ইসলাম-এর সভাপতিত্বে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। গত ৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ কোর্সে ২৫ জন প্রশিক্ষণার্থী অংশ নেন, যাদের শিল্প উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে বিসিক দিনাজপুর কার্যালয়ের প্রমোশন কর্মকর্তা জনাব মোঃ ইমরান আলী এবং জনাব মোঃ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। বক্তারা প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন যে, এই কোর্স থেকে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে তারা যেন সফল উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেন। প্রশিক্ষণের মাধ্যমে তারা হাতে-কলমে শিখেছেন কীভাবে একটি নতুন ব্যবসা শুরু করতে হয়, বাজার বিশ্লেষণ করতে হয় এবং সফলভাবে পরিচালনা করতে হয়।

সমাপনী অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়, যা তাদের ভবিষ্যৎ পেশাগত জীবনে সহায়ক হবে বলে আশা করা যায়। প্রশিক্ষণ শেষে সনদপত্র গ্রহন করছেন হিমান মূর্মূ।

 


এ সম্পর্কিত আরো খবর