ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

বামনডাঙ্গায় ট্রেনের হুক ছিঁড়ে বুড়িমারী এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন!


  • আপলোড সময় : শনিবার ১৩ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৮:২৪ পিএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গা রেলস্টেশনে অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ালো যাত্রীবাহী বুড়িমারী এক্সপ্রেস। ট্রেন ছাড়ার মুহূর্তে বিকট শব্দে ছিঁড়ে যায় দুটি বগির হুক, ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে বগি। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে শতশত যাত্রীর মধ্যে। চিৎকার-চেঁচামেচি শুরু হলেও ভাগ্যক্রমে রক্ষা পেয়েছেন শত শত যাত্রী। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। তবে প্রাণহানি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্টেশন সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারী এক্সপ্রেস বামনডাঙ্গা স্টেশনে যাত্রা বিরতির পর ছাড়ার সময় বিকট শব্দে হঠাৎ ক-খ এবং ট-ঠ বগির সংযোগ হুক ছিঁড়ে যায়। মুহূর্তেই বগি আলাদা হয়ে ট্রেন থেমে যায়। এতে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। ঘটনার পর অন্তত দুই ঘণ্টা ট্রেন বন্ধ থাকে। পরে করতোয়া এক্সপ্রেস থেকে নতুন হুক এনে জরুরি মেরামত কাজ শুরু করে কর্তৃপক্ষ।

 বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার হাউয়ুল মিয়া জানান, “ভাগ্যিস বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। বগি সংযোগ ঠিক করেই ট্রেনটি গন্তব্যে ছেড়ে যাবে।”

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর