ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জকে ইউএনও'র ফুলেল শুভেচ্ছা


  • আপলোড সময় : রবিবার ১৪ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৫:২৫ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাহিদুর রহমান। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতকালে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান তিনি।

এ সময় গোয়ালন্দ ঘাট থানার নবাগত ওসি ইউএনও’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা, মাদক নির্মূল, চোরাচালান রোধ ও এলাকার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। উপজেলা প্রশাসনের সহযোগিতায় গোয়ালন্দ থানাকে জনগণের কাছে আরও সেবামুখী করতে কাজ করে যাবো।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসি কে শুভেচ্ছা জানিয়ে বলেন, “গোয়ালন্দ উপজেলার মানুষ শান্তি প্রিয়। এখানে আইনশৃঙ্খলা রক্ষা ও উন্নয়নমূলক কাজে পুলিশ-প্রশাসন সমন্বিতভাবে কাজ করবে বলে আমি আশাবাদী"। সৌজন্য সাক্ষাৎ শেষে গোয়ালন্দের আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

 উল্লেখ্য, শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজবাড়ী জেলা পুলিশ সুপার কামরুল ইসলাম এক অফিস আদেশে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলামকে পুলিশ সুপারের কার্যালয়ের অপরাধ শাখায় পরিদর্শক (ক্রাইম) হিসেবে বদলি করেন।

আকাশজমিন /আরআর 


এ সম্পর্কিত আরো খবর