ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি

নেত্রকোনায় দুর্গা মূর্তি ভাঙচুর


  • আপলোড সময় : মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৪:৪৭ পিএম

নেত্রকোনা প্রতিনিধি


নেত্রকোনা সদর উপজেলার সিংহেরবাংলা ইউনিয়নের কান্দুলিয়া গ্রামের একটি দুর্গা মন্দিরে মূর্তি ভাঙচুর হয়েছে। সোমবার রাতের কোনো এক সময়ে অজ্ঞাত দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।

জানা গেছে, কান্দুলিয়া গ্রামের অস্থায়ী পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মূর্তি তৈরি করা হচ্ছিল। কয়েক দিন আগে তারা মাটির কাজ শেষ করে সাময়িক বিরতিতে যান। এরপর কমিটির লোকেরা মন্দিরটি ত্রিপল ও কাপড় দিয়ে ঢেকে রাখেন। মঙ্গলবার সকাল সাতটার দিকে স্থানীয়রা গিয়ে দেখতে পান, কার্ত্তিক মূর্তির ডান হাত মুচড়ানো এবং অসুর মূর্তির বাম হাত ভাঙা। অসুরের গলাও মুচড়িয়ে কিছুটা ভেঙে ফেলা হয়েছে।


পরে মন্দির কমিটির পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়। সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মন্দির কমিটির সভাপতি মিন্টু রায় বলেন, মূর্তিগুলোর শুধু রং করার কাজ বাকি ছিল। দু-তিন দিন পরেই রংয়ের কাজ ধরা হতো।’ নেত্রকোনা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’ জানা গেছে, আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পুজোর মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু হবে। আর শেষ হবে আগামী ২ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে। 

 

আকশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর