ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

এসিআই লবণ কারখানাকে দুই লাখ টাকা জরিমানা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৯:৪৭ পিএম

রূপগঞ্জ নারায়ণগঞ্জ) প্রতিনিধঃ

অব্যবস্থাপনার দায়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী এলাকার এসিআই লবণ কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। গতকাল ১৮সেপ্টেম্বর বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর টিটো বড়–য়া ও রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারিকুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত কারখানা থেকে জরিমানার দুই লাখ টাকা নগদ আদায় করে।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারিকুল আলম বলেন, এসিআই লবণের কারখানার পানি উন্নয়ন বোর্ডের জমি ও শীতলক্ষ্যা নদী দখল করায় পরিবেশ হুমকির মুখে পড়েছে। মিলে ইল্ফুয়েন্ট ট্রিটম্যান্ট প্ল্যান্ট (ইটিপি) থাকলেও নির্গত দূষিত পানি পরিশোধন না করেই সরাসরি শীতলক্ষ্যায় ফেলা হচ্ছে। মিলের লবণযুক্ত দূষিত বর্জ্য উপজেলার সড়কের পাশসহ বিভিন্ন স্থানে পিকআপে করে ফেলা হচ্ছে। তাতে সড়কের পাশের গাছপালা মরে যাচ্ছে। পরিবেশ ছাড়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র গত ১১ বছর ধরে নবায়ন করছে না মালিকপক্ষ। 

আকাশজমিন /আরআর

 


এ সম্পর্কিত আরো খবর