ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
. জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী প্রাথমিক স্তরের বই ছাপায় বাড়ছে ২৩ কোটি টাকা ব্যয় বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন কর্মীরা, ডিসেম্বরের আগেই শুরু হচ্ছে পাঠানো এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াংয়ের আরও এক পরকীয়া সম্পর্ক ফাঁস সাউন্ড গ্রেনেড নিক্ষেপে মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যানচলাচল স্বাভাবিক উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।। মীর শাহে আলম ইরানের হামলা মোকাবিলায় সামরিক সতর্কতা বাড়াল ইসরায়েল রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান

সিরাজগঞ্জে কলেজছাত্র রিয়াদ হত্যার প্রধান আসামি গ্রেফতার


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৮ জানুয়ারী, ২০২৬ সময় : ৮:০৩ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে কলেজছাত্র আব্দুর রহমান রিয়াদকে কুপিয়ে হত্যা মামলার প্রধান পলাতক আসামি মোঃ সাকিনকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২) গ্রেফতার করেছে।

ঘটনাটি ঘটে ২৮ ডিসেম্বর ২০২৫ সালে সিরাজগঞ্জ সদর থানার চৌরাস্তায়। নিহত আব্দুর রহমান রিয়াদ (১৭) প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বন্ধুদের সঙ্গে সিএনজিতে বসে ছিলেন। বিকাল আনুমানিক ৪:৪০ ঘটিকায় প্রধান আসামি মোঃ সাকিনসহ ১১ জন এবং অজ্ঞাতনামা ২০-২৫ জন ধারালো অস্ত্রধারী ব্যক্তি তাকে ঘিরে ধরে বেধরক কুপিয়ে হত্যা করে। গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রিয়াদের পিতা মোঃ রেজাউল করিম নিহতের পর সিরাজগঞ্জ সদর থানায় হত্যা মামলা (মামলা নং-৪০, তারিখ-২৯/১২/২০২৫, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০) দায়ের করেন। মামলা রুজু হওয়ার পর থেকে র‍্যাব-১২ আসামিদের গ্রেফতারে তৎপর ছিল।

গত ৭ জানুয়ারি ২০২৬ দুপুর ১২:৪০ ঘটিকায় র‍্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস দল ঢাকা জেলার সাভার থেকে প্রধান পলাতক আসামি মোঃ সাকিনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১২ সূত্র জানায়, আসামি সাকিনের গ্রেফতারের মাধ্যমে হত্যাকাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। অপর অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর