ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাচীন বন বাঁচাতে অভিনব পর্নোগ্রাফি ভিডিও বানাচ্ছে অস্ট্রেলিয়া নগ্ন ছবির বিনিময়ে যুদ্ধপরিকল্পনা পাচার: ফেঁসে গেলেন ভারতীয় উইং কমান্ডার ইরানে নতুন হামলার সম্ভাব্যতা নিয়ে নেতানিয়াহু ও আইজেনকটের বৈঠক ২৪ ঘণ্টার অভিযানে রাজধানীতে ৪৭৮ জন গ্রেপ্তার, শীর্ষে মিরপুর পরিচ্ছন্ন ঢাকা গড়তে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালিতে ৪ তেলবাহী জাহাজে ভয়াবহ আগুন আরও ৫ বছর বাড়ল জাকির নায়েকের প্রতিষ্ঠান আইআরএফের ওপর নিষেধাজ্ঞা শেখ হাসিনার বিলম্ব মার্জনার কোনো আইনি সুযোগ নেই: আইনমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী চলে গেলেন বিজ্ঞানী ও কথাসাহিত্যিক পূরবী বসু

রূপগঞ্জে তিন বাড়িতে ডাকাতি ॥ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট


  • আপলোড সময় : মঙ্গলবার ২০ জানুয়ারী, ২০২৬ সময় : ৮:৪০ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বরুনা, ইছাখালী ও কায়েতপাড়া এলাকার তিন বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। গত ১৯জানুয়ারি সোমবার রাত দেড়টা থেকে ৩টার মধ্যে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা ২০লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। ডাকাতদের হামলায় দুইজন আহত হয়। 

পুলিশ জানায়, রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী গ্রামের ব্যবসায়ী আব্দুল বাতেনের বাড়িতে গত সোমবার রাত দেড়টায় ৭/৮সদস্যের একদল ডাকাত অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে বসতঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে বাড়ির লোকজনদের জিম্মি করে স্বর্ণালংকার, মোবাইল ফোনের পাঁচটি সেটসহ ৭লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। এ ব্যাপারে আব্দুল বাতেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। 

অতপর কায়েতপাড়া গ্রামের ব্যবসায়ী হরিদাস সরকারের বাড়িতে গত সোমবার রাত আড়াইটায় মুখোশ পরিহিত ১০/১২সদস্যের একদল ডাকাত অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে বসতঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে। পরে গৃহকর্তা হরিদাস সরকারের হাত বেঁধে ও বাড়ির শিশু ও নারীদের অস্ত্রের মুখে জিম্মি করে তারা লুটপাট চালায়। ডাকাতরা স্বর্ণালংকার, মোবাইল ফোনসেট ও নগদ টাকাসহ ৮লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। ডাকাতদের ছুরিকাঘাতে গৃহকর্তা হরিদাস সরকার(৪০) ও ভাতিজা পিজুস সরকার(২২) আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে হরিদাস সরকার বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। 

এছাড়া কায়েতপাড়া ইউনিয়নের বরুনা সূতিরপাড় গ্রামের ব্যবসায়ী মোহাম্মদ আলীর বাড়িতে গত সোমবার রাত ৩টায় মুখোশ পরিহিত ৮/৯সদস্যের একদল ডাকাত অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে বসতঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে। পরে একই কায়দায় লুটপাট চালায়। ডাকাতরা স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ ৫লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। এ ব্যাপারে ব্যবসায়ী মোহাম্মদ আলী বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।  রূপগঞ্জ থানা ওসি মোঃ সাবজেল হোসেন বলেন, ডাকাতির ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। ডাকাতি হওয়া মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। 

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর