ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

কলকাতায় শাকিব খানের নতুন গ্যাংস্টার লুক


  • আপলোড সময় : সোমবার ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৩:৪২ পিএম

বিনোদন ডেস্ক

ঢালিউডের সুপারস্টার শাকিব খান বর্তমানে কলকাতায় ব্যস্ত সময় পার করছেন তার আসন্ন ঈদুল ফিতরের সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’-র শুটিং নিয়ে। সিনেমার শুটিং কলকাতার বিভিন্ন স্থান যেমন বৌবাজার, হাওড়া এবং আলিপুরে সম্প্রতি সম্পন্ন হয়েছে। শাকিব খানের নতুন লুক এবং সিনেমার দৃশ্যধারণ নিয়ে ভারতীয় বাংলা গণমাধ্যম আনন্দবাজার অনলাইনে কিছু ছবি প্রকাশ করেছে।

ছবিতে শাকিব খান ‘গ্যাংস্টার’ লুকে দেখা যাচ্ছে। তার চরিত্র নব্বই দশকের কুখ্যাত গ্যাংস্টার ‘কালা জাহাঙ্গীর’-এর আদলে তৈরি করা হয়েছে। অগোছালো চুল, ঘন দাড়ি-গোঁফ এবং বুক খোলা জ্যাকেটের নিচে শার্ট; এ লুকের মাধ্যমে পরিচালক আবু হায়াত মাহমুদ একজন সাধারণ মানুষ থেকে কিভাবে দুর্ধর্ষ গ্যাংস্টারে পরিণত হয় তা ফুটিয়েছেন। সিনেমার গল্প এই উত্তরণের প্রক্রিয়াকে কেন্দ্র করে গড়ে উঠেছে।

শুটিং শুরু হয় গত ৯ ফেব্রুয়ারি হাওড়ার শালিমারের একটি পরিত্যক্ত কারখানায়। এখানে রাতভর মারপিট ও অ্যাকশন দৃশ্যের চিত্রগ্রহণ করা হয়। পরবর্তী ধাপে ১১ ফেব্রুয়ারি কলকাতার ঐতিহ্যবাহী বৌবাজারের মাধো ভবনে শাকিব খানের বাইক এন্ট্রি দৃশ্যের শুটিং হয়। সেখানে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দেয়। কলকাতার শুটিং শেষে পুরো ইউনিট ভারতের হায়দ্রাবাদে যাওয়ার পরিকল্পনা করছে।

সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তাসনিয়া ফারিণ ও পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডু। এছাড়া বাংলাদেশের শরীফ সিরাজ ও মাহমুদ এবং কলকাতার লোকনাথ দে, পিয়ান সরকার, মৃত্যুঞ্জয় ভট্টাচার্য বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন।

শুটিং পরিচালনা করছেন বলিউডের জনপ্রিয় সিনেমা ‘অ্যানিম্যাল’ খ্যাত চিত্রগ্রাহক অমিত রায় এবং শৈলেশ অবস্থী। সিনেমার প্রথম লটের শুটিং শ্রীলঙ্কায় সম্পন্ন হয়েছে এবং বর্তমানে কলকাতায় দ্বিতীয় লটের কাজ চলছে।

সিনেমাটি ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস ব্যানারে শিলিন সুলতানা প্রযোজিত। দেশের প্রেক্ষাগৃহে এই সিনেমা চলতি বছরের ঈদুল ফিতরে মুক্তি পাবে। সিনেমার নতুন লুক এবং অ্যাকশন দৃশ্য দর্শকদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে। বিশেষ করে কলকাতার শুটিংয়ের সময় সাধারণ মানুষের উপস্থিতি এবং আগ্রহকে কেন্দ্র করে শাকিব খানের ‘গ্যাংস্টার’ লুকের ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে।

 আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর