ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তনের ইঙ্গিত, নতুন করে শুরু হবে লিগ


  • আপলোড সময় : শনিবার ১১ এপ্রিল, ২০২৬ সময় : ৪:৩১ পিএম

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশের ঘরোয়া ক্রিকেট কাঠামো পুনর্গঠনের কাজ চলছে। সভাপতি তামিম ইকবাল ক্রিকেট সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে স্থবির হয়ে থাকা লিগগুলোর সমাধান খুঁজছেন।

বৃহস্পতিবার প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সঙ্গে বৈঠক করেন বিসিবি সভাপতি। সেই ধারাবাহিকতায় আজ (শনিবার) সন্ধ্যায় প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের ক্লাব প্রতিনিধিদের সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে।

গত কয়েক মৌসুমে ঘরোয়া ক্রিকেটে বড় ধরনের সংকট দেখা দেয়। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন সর্বশেষ পরিচালনা পর্ষদের সময় ঢাকার বেশ কয়েকটি ক্লাব লিগে অংশ নেয়নি। ফলে প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ কার্যত অচল হয়ে পড়ে। ৪৬টি ক্লাবের অংশগ্রহণ না থাকায় টুর্নামেন্ট শুরু হলেও তা শেষ করা সম্ভব হয়নি।

এ অবস্থায় বিসিবির নতুন অ্যাডহক কমিটি দায়িত্ব নিয়ে ঘরোয়া ক্রিকেট পুনর্গঠনে কাজ শুরু করেছে। চলতি মাসেই ঢাকা লিগের দলবদল অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামী মাসের প্রথম সপ্তাহে প্রিমিয়ার লিগ আয়োজনের সম্ভাব্য সময়ও নির্ধারণ করা হয়েছে।

তবে সবচেয়ে বড় প্রশ্ন এখন প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের ভবিষ্যৎ কী হবে, সেটিই। এই বিষয়েই আজকের বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিসিবি সূত্রে জানা গেছে, বিকল্প কাঠামো, নতুন করে লিগ শুরু করা এবং ক্লাবগুলোর অংশগ্রহণ নিশ্চিত করার বিভিন্ন প্রস্তাব বৈঠকে উঠতে পারে। ক্লাব প্রতিনিধিরাও নতুনভাবে লিগ শুরু করার প্রস্তাব দিতে পারেন বলে জানা গেছে।

সব ক্লাব আবারও খেলায় ফিরতে আগ্রহী হলে প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ নতুন করে পুনরায় শুরু করার সম্ভাবনাও তৈরি হয়েছে। এতে ঘরোয়া ক্রিকেটের দীর্ঘদিনের অচলাবস্থা কাটতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে বৈঠকটি শুরু হবে। সেখানে ক্লাব প্রতিনিধি, লিগ কমিটি এবং বিসিবির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

ক্রিকেট সংশ্লিষ্টরা মনে করছেন, এই বৈঠক ঘরোয়া ক্রিকেট কাঠামো পুনর্গঠনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে। দীর্ঘদিন বন্ধ থাকা লিগগুলো নতুন কাঠামোয় ফের চালু হলে দেশের ক্রিকেটে নতুন প্রাণ ফিরে আসবে।



এ সম্পর্কিত আরো খবর