ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

শৈশবের স্বপ্ন ভেঙে তারকা হলেন নোরা ফাতেহি


  • আপলোড সময় : রবিবার ২৬ এপ্রিল, ২০২৬ সময় : ৪:০৭ পিএম

বিনোদন ডেস্ক

বলিউড মানেই গ্ল্যামার, নাচ আর আলোচনার কেন্দ্রবিন্দু। সেই জগতে বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় নাম নোরা ফাতেহি। তবে আজকের এই জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রীর যাত্রা শুরু হয়েছিল একেবারেই ভিন্ন স্বপ্ন নিয়ে—ফুটবলার হওয়ার লক্ষ্য নিয়ে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের শৈশবের স্বপ্ন ও বলিউডে প্রতিষ্ঠিত হওয়ার গল্প শেয়ার করেছেন এই মরক্কো বংশোদ্ভূত তারকা। তিনি জানান, ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার গভীর আগ্রহ ছিল। মাঠে নেমে খেলাই ছিল তার সবচেয়ে বড় স্বপ্ন। কিন্তু মাত্র ১১ বছর বয়সে এক গুরুতর চোট তার সেই স্বপ্নকে চিরতরে থামিয়ে দেয়।

নোরা ফাতেহি জানিয়েছেন, সেই সময়টি ছিল তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়গুলোর একটি। খেলাধুলার জগৎ থেকে দূরে সরে যেতে বাধ্য হলেও সেই ব্যর্থতা তাকে মানসিকভাবে আরও শক্তিশালী করে তোলে। পরে সেই দৃঢ় মানসিকতাই তাকে বিনোদন জগতে প্রতিষ্ঠিত হতে সহায়তা করে।

বলিউডে তার যাত্রা শুরু হয় ‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ চলচ্চিত্রের মাধ্যমে। তবে মূল জনপ্রিয়তা আসে দক্ষিণ ভারতীয় সিনেমার আইটেম গানে পারফরম্যান্সের মাধ্যমে। বিশেষ করে তেলেগু সিনেমা ‘টেম্পার’, ‘বাহুবলী: দ্য বিগিনিং’ এবং ‘কিক টু’-এর গানগুলোতে তার উপস্থিতি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

Nora Fatehi says she worked all her life for FIFA World Cup 2022 performance: 'From my high school auditorium stage...' | Bollywood

২০১৮ সালে ‘সত্যমেভ জয়তে’ সিনেমার জনপ্রিয় গান ‘দিলবার’ এর রিমেক সংস্করণে নোরা ফাতেহির নাচ তাকে রাতারাতি তারকাখ্যাতি এনে দেয়। গানটি প্রকাশের মাত্র ২৪ ঘণ্টায় ইউটিউবে ২ কোটির বেশি ভিউ পেয়ে রেকর্ড গড়ে, যা তখনকার সময় হিন্দি গানগুলোর মধ্যে বিরল ঘটনা ছিল।

পেশাদার ফুটবলার হতে না পারলেও ফুটবলের প্রতি তার ভালোবাসা এখনো রয়ে গেছে। আন্তর্জাতিক ফুটবল অঙ্গনের বিভিন্ন বড় আসরে তাকে নিয়মিত দেখা যায় পারফর্ম করতে। ২০২২ সালের ফিফা বিশ্বকাপের ফ্যান ফেস্টিভ্যালে তিনি পারফর্ম করেন এবং বিশ্বকাপের থিম সং ‘লাইট দ্য স্কাই’-এ কণ্ঠ দেন।

এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া আসরের উদ্বোধনী অনুষ্ঠানেও নিয়মিত পারফর্ম করে চলেছেন নোরা ফাতেহি। খেলাধুলা ও বিনোদন—দুই জগতেই নিজের উপস্থিতি জানান দিয়ে তিনি এখন বৈশ্বিক মঞ্চে পরিচিত এক তারকা।



এ সম্পর্কিত আরো খবর