ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

দীর্ঘ বিরতির পর নতুন গান নিয়ে ফিরছেন সালমা নিলা


  • আপলোড সময় : মঙ্গলবার ০৫ মে, ২০২৬ সময় : ৮:০৩ পিএম

বিনোদন ডেস্ক 

ঈদুল আযহা উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে কণ্ঠশিল্পী সালমা নিলার নতুন গান ‘তুমি কত দূরে’। গানটির কথা ও সুর করেছেন প্রিন্স আলমগীর এবং সংগীতায়োজন করেছেন তরিকুল ইসলাম তরিক। ইতোমধ্যে গানটির অডিও রেকর্ডিং সম্পন্ন হয়েছে এবং বর্তমানে এর মিউজিক ভিডিওর শুটিং চলছে।

গানের ভিডিও চিত্রায়ণ করা হচ্ছে রাজধানীর বিভিন্ন লোকেশনে। আবুল খায়ের রফিক ও সুমন শেখের যৌথ পরিচালনায় মিউজিক ভিডিওটির শুটিং সম্পন্ন হচ্ছে বলে জানা গেছে। নির্মাতারা জানিয়েছেন, গানটির ভিডিওতে আধুনিক ভিজ্যুয়াল এবং গল্পভিত্তিক উপস্থাপন থাকবে, যা শ্রোতাদের কাছে গানটিকে আরও আকর্ষণীয় করে তুলবে।

কণ্ঠশিল্পী সালমা নিলা বলেন, তার সংগীত ক্যারিয়ারের শুরু হয়েছিল ২০১৩ সালে। তবে শুরুতেই ইন্ডাস্ট্রিতে প্রবেশ করে তিনি কিছু তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হন। সে কারণে দীর্ঘ সময় তিনি অন্তরালে চলে যান। তবে এখন আবার নতুনভাবে সংগীত জগতে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, “এখন মনে হয়েছে আবার শুরু করা প্রয়োজন। তাই নতুনভাবে সংগীত ক্যারিয়ারে ফেরার চেষ্টা করছি। ‘তুমি কত দূরে’ গানটিতে কণ্ঠ দিতে পেরে আমি সত্যিই আনন্দিত। গানটির কথা আমার কাছে খুবই আপন মনে হয়েছে।”

সালমা নিলা জানান, গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে এবং মিউজিক ভিডিওর কাজও শেষ পর্যায়ে রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শ্রোতারা গানটি ভালোভাবে গ্রহণ করবেন এবং তার নতুন যাত্রাকে স্বাগত জানাবেন।

গানটির গীতিকার ও সুরকার প্রিন্স আলমগীর বলেন, গানটি প্রেম ও আবেগনির্ভর একটি আধুনিক ঘরানার গান, যা তরুণ শ্রোতাদের কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য হবে বলে তিনি আশা করছেন। সংগীত পরিচালক তরিকুল ইসলাম তরিকও গানটির সুর ও সংগীতায়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

প্রযোজনা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদুল আযহার প্রথম দিন অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে গানটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। প্রকাশের পর গানটি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মেও পাওয়া যাবে।

নির্মাতা দল আশা করছে, উৎসবের মৌসুমে গানটি শ্রোতাদের মধ্যে ভালো সাড়া ফেলবে এবং সালমা নিলার সংগীত ক্যারিয়ারে এটি একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।

আাকশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর