ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

‘দিদি যেখানে আমি সেখানে’ বলা ইমন এবার বিজেপির মঞ্চে!


  • আপলোড সময় : শনিবার ০৯ মে, ২০২৬ সময় : ১০:১৬ এএম

ভারতের পশ্চিমবঙ্গ-এ রাজনৈতিক পালাবদলের আবহে নতুন আলোচনা তৈরি করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস ও মমতা ব্যানার্জি-ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই শিল্পী এবার বিজেপির নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে গান গাইতে পারেন বলে জোর গুঞ্জন উঠেছে।

শনিবার (৯ মে) কলকাতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পশ্চিমবঙ্গের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ কেন্দ্রীয় মন্ত্রী ও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের।

জানা গেছে, রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে শপথ অনুষ্ঠানের আগে একটি বিশেষ সাংস্কৃতিক আয়োজন রাখা হয়েছে। সেই অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশনের জন্য ইমন চক্রবর্তীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। যদিও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

ইমন চক্রবর্তী দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ শিল্পী হিসেবে পরিচিত। বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক আয়োজনে তাকে সক্রিয়ভাবে দেখা গেছে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে ২০২২ সালে ‘বঙ্গভূষণ’ এবং ২০২৪ সালে ‘বঙ্গবিভূষণ’ সম্মাননাও পেয়েছেন তিনি।

গত নির্বাচনের সময়ও তৃণমূলের প্রচারণামূলক কর্মসূচিতে অংশ নিতে দেখা যায় ইমনকে। এক জনসভায় তিনি বলেছিলেন, “দিদি যেখানে আমি সেখানে।” সেই বক্তব্য ঘিরে সে সময় ব্যাপক আলোচনা হয়েছিল।

তবে নির্বাচনের পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি বদলে যাওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমেও নীরব রয়েছেন এই শিল্পী। রাজনৈতিক পরিবর্তনের পর তার অবস্থান নিয়ে নানা জল্পনা তৈরি হলেও তিনি প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

এদিকে বিজেপির মঞ্চে ইমন চক্রবর্তীর সম্ভাব্য উপস্থিতি নিয়ে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ এটিকে শিল্পীর পেশাগত অবস্থান হিসেবে দেখছেন, আবার কেউ রাজনৈতিক অবস্থান পরিবর্তনের ইঙ্গিত হিসেবেও ব্যাখ্যা করছেন।

বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের প্রভাব এখন সাংস্কৃতিক অঙ্গনেও পড়তে শুরু করেছে। রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিজেদের অবস্থান নতুনভাবে নির্ধারণের চেষ্টা করছেন।

তবে এখনো পর্যন্ত ইমন চক্রবর্তী বা বিজেপির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। ফলে শপথ অনুষ্ঠানে তিনি সত্যিই অংশ নেবেন কি না, তা জানতে অপেক্ষা করতে হচ্ছে শনিবারের অনুষ্ঠান পর্যন্ত।

সূত্র: হিন্দুস্তান টাইমস


এ সম্পর্কিত আরো খবর