ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

মা দিবসে দুই সন্তানকে নিয়ে পরীমণির আবেগঘন মুহূর্ত


  • আপলোড সময় : রবিবার ১০ মে, ২০২৬ সময় : ৪:৩৭ পিএম

বিনোদন ডেস্ক

আজ বিশ্ব মা দিবস। সন্তানের জীবনে মায়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। প্রতি বছরের মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বজুড়ে এই দিনটি পালিত হয় মায়েদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে। সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও বিভিন্নভাবে এই দিনটি উদযাপন করেন। ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণিও এ বিশেষ দিনে তার দুই সন্তানকে নিয়ে মাতৃত্বের এক আবেগঘন মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

চলচ্চিত্রের পর্দায় নানা ধরনের চরিত্রে দর্শকদের মন জয় করলেও বাস্তব জীবনে পরীমণি একজন দায়িত্বশীল মা। ব্যস্ত শুটিং ও ব্যক্তিগত কাজের মাঝেও এখন তার জীবনের প্রধান অগ্রাধিকার দুই সন্তান। ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য এবং কন্যা সাফিয়া সুলতানা প্রিয়মকে ঘিরেই তার দৈনন্দিন জীবন আবর্তিত হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় এই অভিনেত্রী প্রায়ই সন্তানদের সঙ্গে কাটানো মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন। এরই ধারাবাহিকতায় বিশ্ব মা দিবসে তিনি একটি বিশেষ ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায়, বিছানায় দুই সন্তানকে দুই পাশে নিয়ে পরম মমতায় শুয়ে আছেন পরীমণি। ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, “শুভ সকাল প্রিয় মা দিবস।”

তার এই পোস্ট প্রকাশের পর ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। মন্তব্যের ঘরে অসংখ্য অনুরাগী তাকে একজন আদর্শ ও স্নেহশীল মা হিসেবে উল্লেখ করে ভালোবাসা প্রকাশ করেন। অনেকেই লিখেছেন, কঠিন পরিস্থিতিতেও সন্তানদের আগলে রাখা তার মাতৃত্বের শক্তিশালী উদাহরণ।

উল্লেখ্য, অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর থেকে পরীমণি তার দুই সন্তানকে নিয়েই আলাদা জীবনযাপন করছেন। ব্যক্তিগত জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে তিনি এখন সন্তানদের সঙ্গেই সময় কাটাচ্ছেন বেশি। জীবনের কঠিন সময়কে পাশে রেখে মাতৃত্বের দায়িত্ব তিনি গর্ব ও ভালোবাসার সঙ্গে পালন করছেন বলে জানিয়েছেন ঘনিষ্ঠরা।

পরীমণির মা দিবসের এই মুহূর্তটি সামাজিক মাধ্যমে আলোচনার সৃষ্টি করেছে এবং তার ভক্তদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। অনেকেই মনে করছেন, একজন শিল্পী হিসেবে নয় বরং একজন মা হিসেবে তার এই উপস্থিতি আরও বেশি অনুপ্রেরণাদায়ক।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর