ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

ব্রাজিলের বিদায়ে মন ভাঙল অভিনেত্রী সাফা কবিরের


  • আপলোড সময় : সোমবার ০৬ জুলাই, ২০২৬ সময় : ৪:১৫ পিএম

বিনোদন ডেস্ক:

চলছে ফিফা বিশ্বকাপের শেষ ১৬-এর লড়াই। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল বিদায় নিয়েছে নরওয়ের কাছে। আর তাতে বিশ্বজুড়ে কোটি কোটি ব্রাজিল ভক্তরা ভেঙে পড়েছেন দলটির পরাজয়ে। বিশ্বজুড়ে থাকা সাধারণ ফুটবলপ্রেমীদের মতো বড় ধাক্কা খেয়েছেন ব্রাজিল সমর্থক বাংলাদেশের বিনোদন জগতের তারকারাও। ব্রাজিল দলের এমন বিদায়ে চরম হতাশা প্রকাশ করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। তবে প্রিয় দলের এই অপ্রত্যাশিত বিদায়ের পরও পুরোপুরি ভেঙে না পড়ে পরের বিশ্বকাপে ব্রাজিল ঘুরে দাঁড়াবে—এমনই আশা ব্যক্ত করেছেন এই অভিনেত্রী।

যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসে সরাসরি ম্যাচটি উপভোগ করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। ব্রাজিলের পরাজয় ও টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হওয়ার পর স্টেডিয়ামের বাইরে থেকে নিজের একটি ভিডিও প্রকাশ করেন তিনি। সেখানে দেখা গেছে, ব্রাজিলের জার্সির ওপর বাংলাদেশের জাতীয় পতাকা কাঁধে জড়িয়ে হেঁটে যাচ্ছেন অভিনেত্রী। চোখে সানগ্লাস ও বিষণ্ণ মনে ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘এই মুহূর্তে মন ভালো নেই, দুঃখজনক। তবে আগামী বিশ্বকাপে ইনশাআল্লাহ, আগামী বিশ্বকাপে আমরা আসব।’ এ পোস্টের ক্যাপশনে একটি ভাঙা হৃদয়ের ইমোজি দিয়ে তিনি লিখেছেন—‘ইনশাআল্লাহ নেক্সট টাইম’।

মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রিয় দলের বিদায়ে এই মন খারাপের খবরের পাশাপাশি নিজের দেশকে নিয়েও এক বড় স্বপ্নের কথা উঠে এসেছে তার আগের একটি পোস্টে। ম্যাচ চলাকালে গ্যালারি থেকে শেয়ার করা একটি ছবিতে দেখা গেছে, ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরে গ্যালারিতে দাঁড়িয়ে আছেন তিনি। সেই পোস্টের ক্যাপশনে বাংলাদেশের ফুটবল নিয়ে নিজের গভীর আকাঙ্ক্ষা প্রকাশ করে সাফা লিখেছিলেন—‘আজ আমি ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬-এ ব্রাজিলকে সমর্থন করতে এসেছি। কিন্তু আমার হৃদয়ের গভীরে আরেকটি স্বপ্ন আছে—একদিন বাংলাদেশও এই মঞ্চে খেলবে, আর আমি এখানে দাঁড়িয়ে গর্বের সঙ্গে আমার নিজের দেশকে সমর্থন করব।’

বিশ্বকাপের গ্যালারিতে সাফার এই দেশপ্রেম ও স্বপ্নের কথা ছুঁয়ে গেছে দেশের লাখো ফুটবল ভক্তের হৃদয়। প্রিয় দলের হারে হতাশ হলেও নিজের লাল-সবুজ পতাকাকে বিদেশের মাটিতে উঁচিয়ে ধরে সাফা প্রমাণ করেছেন—ফুটবল উন্মাদনা যতই থাকুক, দিনশেষে দেশের প্রতি ভালোবাসাই সবার ওপরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই পোস্ট এবং ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়, যেখানে ভক্তরা তাকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি বাংলাদেশের ফুটবলকে নিয়ে দেখা তার এই সুন্দর স্বপ্নকে সাধুবাদ জানিয়েছেন। উল্লেখ্য, সাফা কবিরের মতো আরেক জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে গ্যালারিতে বসে ব্রাজিল বনাম নরওয়ের এই রোমাঞ্চকর ম্যাচটি সরাসরি উপভোগ করেছেন।


এ সম্পর্কিত আরো খবর