ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

২৪ জুলাই পূর্বাচলে আতিফ আসলামের কনসার্ট, প্রস্তুত ঢাকা


  • আপলোড সময় : বুধবার ২২ জুলাই, ২০২৬ সময় : ১:০৯ পিএম

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বুধবার (২২ জুলাই) ঢাকা পৌঁছাচ্ছেন দক্ষিণ এশিয়ার জনপ্রিয় পাক সংগীতশিল্পী আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই রাজধানীর পূর্বাচলে অবস্থিত ক্রিকেটার্স একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাঁর বহুল কাঙ্ক্ষিত গান পরিবেশনা ‘আতিফ আসলাম লাইভ ইন ঢাকা’।

গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আতিফ আসলামের এই কনসার্ট পিছিয়ে যাওয়া কিংবা বাতিল হওয়া সংক্রান্ত নানা গুঞ্জন ছড়ালেও তা পুরোপুরি সত্য নয় বলে নিশ্চিত করেছে আয়োজক সংস্থা ‘মেইন স্টেজ ইনকর্পোরেশন’। তাঁদের পক্ষ থেকে জানানো হয়, কনসার্ট পূর্ব নির্ধারিত সময়সূচি অনুসারেই অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে সরকারি ও প্রশাসনিক সমস্ত আইনি অনুমতি সংগ্রহ করার পাশাপাশি ভেন্যুর সার্বিক প্রস্তুতিও চূড়ান্ত করা হয়েছে।

এক সংবাদ সম্মেলনে আয়োজক প্রতিনিধিরা জানান, বৈশ্বিক খ্যাতিসম্পন্ন শিল্পী আতিফ আসলামের ঢাকা সফর ঘিরে সকল প্রস্তুতি সুচারুভাবে শেষ করা হয়েছে। দর্শকেরা নির্দিষ্ট দিনেই সরাসরি মঞ্চে তাঁর অসাধারণ পরিবেশনা উপভোগ করতে পারবেন।

আয়োজকরা আরও জানান, বিগত বছরে শেষ মুহূর্তে তাঁদের একটি বড় কনসার্ট বাতিল হওয়ায় ব্যবসায়িক ও প্রশাসনিক দিক থেকে বড় ধরনের জটিলতা তৈরি হয়েছিল। অতীতের সেই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার একদম শুরু থেকেই সুনির্দিষ্ট পরিকল্পনা ও আইনি অনুমোদন সম্পন্ন করা হয়েছে। ফলে এবার কোনো অনাকাঙ্ক্ষিত বাধা তৈরি হওয়ার সুযোগ নেই বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

জানা গেছে, বুধবার ঢাকায় পৌঁছানোর পর সাংবাদিকদের উপস্থিতিতে একটি বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত গণমাধ্যমকর্মীদের জন্য প্রবেশের নিয়মাবলি, ভিডিও ধারণ এবং মূল কনসার্ট সরাসরি সম্প্রচার বা কাভারেজসংক্রান্ত নির্দেশনা দেওয়া হবে। সব ঠিক থাকলে বুধবার তিনি এসে পৌঁছানোর পর থেকেই এই জমকালো মিউজিক্যাল ইভেন্টের আনুষ্ঠানিকতা শুরু হবে এবং আগামী শুক্রবার (২৪ জুলাই) রাতে পূর্বাচলের মঞ্চে সুরের জাদু ছড়াবেন এই জনপ্রিয় সংগীত তারকা।


এ সম্পর্কিত আরো খবর