ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

অনলাইনে মিলছে এইচডি প্রিন্ট, তবুও বক্স অফিস কাঁপাচ্ছে থালাপতির শেষ সিনেমা


  • আপলোড সময় : শুক্রবার ২৪ জুলাই, ২০২৬ সময় : ১০:২৭ পিএম

প্রেক্ষাগৃহে মুক্তির আগেই অনলাইনে হাই ডেফিনেশন (এইচডি) পাইরেটেড প্রিন্ট ছড়িয়ে পড়ার পরও বক্স অফিসে দাপট বজায় রেখেছে দক্ষিণী চলচ্চিত্রের শীর্ষ তারকা থালাপতি বিজয়ের ক্যারিয়ারের শেষ সিনেমা ‘জানা নায়কান’। গত ২৩ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাওয়া সিনেমাটির অবৈধ কপি ইন্টারনেটে ফাঁস হয়ে গেলেও হলে দর্শকদের জোয়ারে বিন্দুমাত্র ভাটা পড়েনি। মুক্তির প্রথম দিনেই ভারতীয় অভ্যন্তরীণ বক্স অফিস থেকে সিনেমাটি সংগ্রহ করেছে প্রায় ৪১ কোটি রুপি (নেট), যা বাংলাদেশী মুদ্রায় ১১০ কোটি টাকারও বেশি। তবে বিশাল এই সাফল্যের পরও বিজয়ের আগের দুই ব্লকবাস্টার ‘বিস্ট’ ও ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ (গোট)-এর উদ্বোধনী রেকর্ড ভাঙতে পারেনি ছবিটি।

আন্তর্জাতিক বক্স অফিস ট্র্যাকিং ওয়েবসাইট ‘স্যাকনিল্ক’-এর প্রাথমিক আনুমানিক হিসাব অনুযায়ী, ভারতে একযোগে প্রায় ১৩ হাজার ৬৭টি শো থেকে সিনেমাটি নেট ৪১ কোটি রুপি ব্যবসা করেছে। এর মাধ্যমে ভারতের বাজারে ছবিটির গ্রস আয় দাঁড়িয়েছে মোট ৪৮ কোটি ২৭ লাখ রুপি। একই সঙ্গে আন্তর্জাতিক বাজার বা ওভারসিজ থেকেও প্রথম দিনে ছবিটি সংগ্রহ করেছে ৩০ কোটি রুপি (গ্রস)। সব মিলিয়ে বিশ্বজুড়ে প্রথম দিনেই ৭৮ কোটি ২৭ লাখ রুপি রূপালী পর্দা থেকে আয় করে এক বিশাল সূচনা উন্মোচন করেছে এইচ বিনোদ পরিচালিত এই সিনেমা।

ভাষাগত উপার্জনের দিক থেকে সিনেমাটির মূল তামিল সংস্করণই মোট আয়ের সিংহভাগ সিংহভাগ অর্জন করেছে। প্রথম দিনে তামিল ভার্সন থেকেই এসেছে ৩৬ কোটি ৫০ লাখ রুপি। এর পাশাপাশি তেলেগু সংস্করণ থেকে ২ কোটি ৭৫ লাখ রুপি এবং হিন্দি সংস্করণ থেকে ১ কোটি ৭৫ লাখ রুপি যোগ হয়েছে সার্বিক বক্স অফিস আয়ে।

অবশ্য প্রথম দিনে এমন বড় অঙ্কের ব্যবসা সত্ত্বেও বিজয়ের পূর্ববর্তী কিছু হিট সিনেমার প্রথম দিনের বিশ্বব্যাপী রেকর্ডের চেয়ে কিছুটা পিছিয়ে রয়েছে ‘জানা নায়কান’। বিজয়ের ২০২২ সালে মুক্তি পাওয়া ‘বিস্ট’ সিনেমাটি প্রথম দিনেই এককভাবে ভারতে নেট ৪৯ কোটি ৩০ লাখ রুপি পকেটে তুলেছিল।

উল্লেখ্য, প্রেক্ষাগৃহে আসার আগেই পুরো সিনেমাটির উচ্চমানের এইচডি প্রিন্ট ইন্টারনেটের বিভিন্ন পাইরেটেড সাইটে ছড়িয়ে পড়ায় বাণিজ্য বিশ্লেষকদের মাঝে এর সম্ভাব্য আয় নিয়ে চরম আশঙ্কা তৈরি হয়েছিল। তবে সমস্ত জল্পনা-কল্পনা ও সাইবার পাইরেসির বাধাকে তুচ্ছ করে প্রেক্ষাগৃহে থালাপতি ভক্তদের বিপুল উপস্থিতি প্রমাণ করেছে বিজয়ের বিদায়ী সিনেমার প্রতি সাধারণ দর্শকদের উন্মাদনা কতটা গভীর।

সিনেমাটি থালাপতি বিজয়ের সুদীর্ঘ ও সফল অভিনয়জীবনের শেষ সিনেমা হওয়ায় এটি নিয়ে সিনেমা মহলে বাড়তি আবেগ কাজ করছে। বিজয়ের শেষ এই মাস্টারপিস পরিচালনার দায়িত্বে ছিলেন খ্যাতনামা নির্মাতা এইচ বিনোদ। অভিনয়কে বিদায় জানিয়ে পূর্ণাঙ্গ রাজনীতিতে প্রবেশের আগে বিজয়ের শেষ ছবি হিসেবে ‘জানা নায়কান’ শেষ পর্যন্ত বক্স অফিসে আর কত বড় মাইলফলক তৈরি করে, এখন সেদিকেই চোখ রাখছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।


এ সম্পর্কিত আরো খবর