ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ০৯ অগাস্ট ২০২৬,  ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ বছরের বঞ্চনা কাটিয়ে বগুড়ার ন্যায্য উন্নয়ন নিশ্চিতের প্রত্যয় তিন মন্ত্রীর আ.লীগ এবং শেখ হাসিনার রাজনৈতিক দাফন হয়েছে: সালাহউদ্দিন আহমদ মতিঝিল ও সাভারে আইইডি উদ্ধারে বিদেশি অর্থায়নের ছায়া, সন্ধানে গোয়েন্দারা মতিঝিল ও সাভারে আইইডি উদ্ধারে বিদেশি অর্থায়নের ছায়া, সন্ধানে গোয়েন্দারা রবিবার কক্সবাজার ও চট্টগ্রামে যাচ্ছেন তারেক রহমান রেকর্ড উচ্চতায় সোনার দাম: ভরিতে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা রাশিয়ার তেল কেনায় ভারত-চীনের ওপর ১০০% শুল্কের মার্কিন বিল পাস রেকর্ড উচ্চতায় সোনার দাম: ভরিতে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্ক: মার্কিন সিনেটে বিল পাস ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউইয়র্কে গায়ক রূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন অপূর্ব


  • আপলোড সময় : বুধবার ২৯ জুলাই, ২০২৬ সময় : ১১:২৮ এএম

রোমান্টিক নাটকের তুমুল জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে সবাই চেনেন তাঁর অসাধারণ অভিনয়ের কারণে। তবে এবার একেবারে নতুন এবং ভিন্ন এক পরিচয়ে দর্শকদের সামনে আসছেন তিনি। ক্যামেরার সামনে চরিত্র ফুটিয়ে তোলার পাশাপাশি এবার মিউজিক স্টেজ মাতিাবেন এই অভিনেতা। গায়ক হিসেবে আগামী ৮ আগস্ট যুক্তরাষ্ট্রের মঞ্চে গানে গানে দর্শকদের মুগ্ধ করতে যাচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ঐতিহাসিক জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজন করা হয়েছে বিশেষ একক সংগীতসন্ধ্যা ‘অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট’।

কনসার্টটির আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাঙালিদের কাছ থেকে ব্যাপক সাড়া মিলছে। দর্শকদের এমন অভাবনীয় সাড়া ও ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন অপূর্ব। তিনি লেখেন, ঘোষণা দেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এত অবিশ্বাস্য সাড়া পাবেন তা তিনি কখনো কল্পনাও করেননি। হৃদয়ের গভীর থেকে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও জানান, এই ভালোবাসা ও সমর্থনের কারণেই সংগীতের এই নতুন যাত্রাটি তাঁর জীবনের জন্য অনেক বেশি বিশেষ হয়ে উঠেছে।


প্রকাশিত অফিসিয়াল পোস্টারের তথ্য অনুযায়ী, আগামী ৮ আগস্ট স্থানীয় সময় রাত ৮টা থেকে শুরু হবে দুই ঘণ্টাব্যাপী এই জাঁকজমকপূর্ণ পরিবেশনা। ওই সন্ধ্যায় অপূর্ব নিজেই টানা গান পরিবেশন করবেন। আয়োজনটিকে স্মরণীয় করে রাখতে দর্শকদের প্রবেশপত্রের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ ডলার এবং ৩০০ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ যথাক্রমে প্রায় ১২ হাজার ৩০০ টাকা এবং ৩৭ হাজার টাকা। আসনসংখ্যা নির্দিষ্ট হওয়ায় দ্রুত টিকিট সংগ্রহের জন্য আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

অনুষ্ঠানের পোস্টারে এই আয়োজনকে ‘ওয়ান নাইট টু রিমেম্বার’ বা এক স্মরণীয় সংগীত সন্ধ্যা হিসেবে উল্লেখ করা হয়েছে। ছোট পর্দার জনপ্রিয় রোমান্টিক নায়ককে গায়ক রূপে সরাসরি মঞ্চে পারফর্ম করতে দেখার জন্য নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত বাংলা ভাষাভাষী দর্শকেরা মুখিয়ে আছেন।

অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করলেও অপূর্বর শৈশবের স্বপ্ন ছিল একজন প্রকৌশলী হওয়ার। সেই লক্ষ্যে তিনি কম্পিউটার সায়েন্স বিষয়ে উচ্চশিক্ষাও গ্রহণ করেছিলেন। ছাত্রজীবনে পড়াশোনার পাশাপাশি নিয়মিত গানের চর্চাও করতেন তিনি। এমনকি একসময় পেশাদার গায়ক হওয়ার স্বপ্নও বুনেছিলেন। তবে ভাগ্যের অন্বেষণে শেষ পর্যন্ত অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন এবং বিগত দুই দশকেরও বেশি সময় ধরে দেশীয় ছোট পর্দার শীর্ষস্থানীয় তারকা হিসেবে নিজের অবস্থান ধরে রাখেন।

দীর্ঘ ক্যারিয়ারে আকাশছোঁয়া জনপ্রিয়তার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও তাঁকে নানা জটিল সময় পার করতে হয়েছে। বর্তমানে অভিনয়ের কর্মব্যস্ততা ও বিরতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অপূর্ব এবং সেখানে নিজের স্ত্রী ও সন্তানকে নিয়ে সময় কাটাচ্ছেন।


এ সম্পর্কিত আরো খবর