ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ০৯ অগাস্ট ২০২৬,  ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ বছরের বঞ্চনা কাটিয়ে বগুড়ার ন্যায্য উন্নয়ন নিশ্চিতের প্রত্যয় তিন মন্ত্রীর আ.লীগ এবং শেখ হাসিনার রাজনৈতিক দাফন হয়েছে: সালাহউদ্দিন আহমদ মতিঝিল ও সাভারে আইইডি উদ্ধারে বিদেশি অর্থায়নের ছায়া, সন্ধানে গোয়েন্দারা মতিঝিল ও সাভারে আইইডি উদ্ধারে বিদেশি অর্থায়নের ছায়া, সন্ধানে গোয়েন্দারা রবিবার কক্সবাজার ও চট্টগ্রামে যাচ্ছেন তারেক রহমান রেকর্ড উচ্চতায় সোনার দাম: ভরিতে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা রাশিয়ার তেল কেনায় ভারত-চীনের ওপর ১০০% শুল্কের মার্কিন বিল পাস রেকর্ড উচ্চতায় সোনার দাম: ভরিতে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্ক: মার্কিন সিনেটে বিল পাস ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সালমান-সঞ্জয়ের বন্ধুত্বে মুগ্ধ ভক্তরা


  • আপলোড সময় : রবিবার ০২ আগস্ট, ২০২৬ সময় : ৯:০৭ এএম

বিনোদন ডেস্ক

বলিউডে দীর্ঘদিনের বন্ধুত্বের অন্যতম আলোচিত জুটি সালমান খান ও সঞ্জয় দত্ত। কয়েক দশকের এই সম্পর্ক আবারও আলোচনায় এসেছে সালমানের একটি আবেগঘন সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে ঘিরে। দুই তারকার আন্তরিক মুহূর্তের ছবি প্রকাশের পর ভক্তদের প্রশংসায় ভরে গেছে নেটদুনিয়া।

শুক্রবার গভীর রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ছবি শেয়ার করেন সালমান খান। ছবিতে দেখা যায়, তিনি ও সঞ্জয় দত্ত একে অপরকে জড়িয়ে ধরে হাস্যোজ্জ্বল মুহূর্ত উপভোগ করছেন। কালো পোশাকে দুই তারকার এই আন্তরিক উপস্থিতি মুহূর্তেই ভক্তদের নজর কাড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।

পোস্টটি প্রকাশের মাত্র ১০ ঘণ্টার মধ্যেই ইনস্টাগ্রামে ২৪ লাখের বেশি প্রতিক্রিয়া পায়। একই সময়ে সালমান খানের ফেসবুক পেজেও প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষ পোস্টটিতে প্রতিক্রিয়া জানান। পাশাপাশি হাজার হাজার মন্তব্যে দুই তারকার বন্ধুত্বের প্রশংসা করেন ভক্তরা।

ছবির সঙ্গে সালমান খান যুক্ত করেন তাদের দুজনের গাওয়া জনপ্রিয় গান ‘চল মেরে ভাই’। গানটি ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত একই নামের চলচ্চিত্রের, যেখানে একসঙ্গে অভিনয় করেছিলেন সালমান ও সঞ্জয় দত্ত।

পোস্টের ক্যাপশনে সালমান খান সঞ্জয় দত্তের প্রতি নিজের ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশ করেন। তিনি লেখেন, ‘বাবা ফরএভার। সঞ্জু বাবা আমাদের সবার বাবা, এখন আমাদের বাচ্চাদেরও বাবা। আমার বড় ভাই সঞ্জয় দত্ত। আল্লাহ, ভগবান, যিশু—সবাই যেন এই মানুষটাকে সুখে রাখেন। ভালোবাসি তোমাকে বাবা।’

সালমানের এই বার্তা ভক্তদের আবেগাপ্লুত করে। পোস্টটির মন্তব্যের ঘরে সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা দত্তও ভালোবাসা প্রকাশ করেন। তিনি লিখেছেন, ‘ব্রাদার্স ফর লাইফ’, যা দুই তারকার দীর্ঘদিনের বন্ধুত্বের আরেকটি প্রতীকী বার্তা হিসেবে দেখা হচ্ছে।

গত ২৯ জুলাই ছিল সঞ্জয় দত্তের ৬৭তম জন্মদিন। ধারণা করা হচ্ছে, ওই দিনই ছবিগুলো তোলা হয়েছিল। জন্মদিনের কয়েক দিন পর ছবিগুলো প্রকাশ করে সালমান খান যেন বিশেষভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন তার দীর্ঘদিনের সহশিল্পী ও ঘনিষ্ঠ বন্ধুকে।

বলিউডে সালমান খান ও সঞ্জয় দত্তের বন্ধুত্ব বহু বছর ধরেই আলোচিত। ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা উত্থান-পতনে দুজনকে একে অপরের পাশে দেখা গেছে। তাদের সম্পর্ককে বলিউডের অন্যতম দৃঢ় বন্ধুত্বের উদাহরণ হিসেবে বিবেচনা করা হয়।

অভিনয়ের ক্ষেত্রেও এই দুই তারকা একাধিক জনপ্রিয় সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। পূর্ণাঙ্গভাবে তাদের দেখা গেছে ‘সাজন’‘চল মেরে ভাই’ চলচ্চিত্রে। এছাড়া বিভিন্ন সিনেমায় বিশেষ উপস্থিতিও ছিল তাদের। সর্বশেষ সৌদি আরবের অ্যাকশনধর্মী সিনেমা ‘৭ ডগস’-এ বিশেষ চরিত্রে একসঙ্গে অভিনয় করেছেন সালমান খান ও সঞ্জয় দত্ত।


এ সম্পর্কিত আরো খবর