ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ০৯ অগাস্ট ২০২৬,  ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ বছরের বঞ্চনা কাটিয়ে বগুড়ার ন্যায্য উন্নয়ন নিশ্চিতের প্রত্যয় তিন মন্ত্রীর আ.লীগ এবং শেখ হাসিনার রাজনৈতিক দাফন হয়েছে: সালাহউদ্দিন আহমদ মতিঝিল ও সাভারে আইইডি উদ্ধারে বিদেশি অর্থায়নের ছায়া, সন্ধানে গোয়েন্দারা মতিঝিল ও সাভারে আইইডি উদ্ধারে বিদেশি অর্থায়নের ছায়া, সন্ধানে গোয়েন্দারা রবিবার কক্সবাজার ও চট্টগ্রামে যাচ্ছেন তারেক রহমান রেকর্ড উচ্চতায় সোনার দাম: ভরিতে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা রাশিয়ার তেল কেনায় ভারত-চীনের ওপর ১০০% শুল্কের মার্কিন বিল পাস রেকর্ড উচ্চতায় সোনার দাম: ভরিতে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্ক: মার্কিন সিনেটে বিল পাস ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী ৮ আগস্ট চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন


  • আপলোড সময় : মঙ্গলবার ০৪ আগস্ট, ২০২৬ সময় : ৭:০২ পিএম

স্টাফ রিপোর্টার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ডব্লিউটিও- অধিশাখা থেকে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে একটি গুরুত্ববহ অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ০৮ আগস্ট ২০২৬ তারিখ রোজ শনিবার সকাল ১০:০০ টা হতে বিকাল :০০ টা পর্যন্ত উক্ত নির্বাচন বিরতিহীনভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচনের নির্ধারিত ভোটগ্রহণ কেন্দ্র করা হয়েছে রাজধানীর নয়াপল্টনে অবস্থিত পলওয়েল ভবনের ৬৯/ নম্বরের জোনাকি কনভেনশন হলকে।

 

বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্য বিজ্ঞপ্তির বিবরণ অনুযায়ী, বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৫ অনুযায়ী ঘোষিত নির্ধারিত সময়সূচির আলোকে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের জন্য এই দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনী কার্যক্রমকে অবাধ, সুষ্ঠু, নিখুঁত নিয়মমাফিকভাবে পরিচালিত করার উদ্দেশ্যে নির্বাচনী বোর্ড সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সকল সম্মানিত ভোটারকে নির্ধারিত দিনে সঠিক সময়ে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাঁদের সুচিন্তিত মূল্যবান ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার জন্য জোর আহ্বান জানানো হয়েছে।

 

প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬-২৮ এর নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান। তিনি জানান, ভোটারদের সুষ্ঠুভাবে ভোট প্রদানের সুবিধার্থে সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

উক্ত অফিশিয়াল বিজ্ঞপ্তিটি সদয় জ্ঞাতার্থে প্রয়োজনীয় কার্যার্থে সরকারের একাধিক শীর্ষ দপ্তর সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। অনুলিপি প্রেরিত কর্মকর্তাদের তালিকায় রয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের মহাপরিচালক (যুগ্মসচিব); বিজয়নগরের স্কাইলার্ক পয়েন্টের কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির প্রশাসক; দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬-২৮ এর নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান; ঢাকার জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট এবং ঢাকার পুলিশ সুপার।

 

একইসঙ্গে বিজ্ঞপ্তির অনুলিপি বিএফপিডিএ-এর অফিস সচিবের নিকট পাঠিয়া নির্দেশনা দেওয়া হয়েছে, যেন ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে নিবন্ধিত সকল ভোটারদের -মেইলের মাধ্যমে বিষয়টি অবিলম্বে অবহিত করা হয়। পাশাপাশি সর্বসাধারণ সদস্য প্রদেয় সুবিধার্থে নোটিশ বোর্ড এবং অফিসিয়াল ওয়েবসাইটেও এটি ব্যাপকভাবে প্রদর্শনের বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে।

আকাশজমিন / আরআর  


এ সম্পর্কিত আরো খবর