ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬,  ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
থাইল্যান্ডে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের উদ্যোগ দেশকে বৈশ্বিক হালাল হাব হিসেবে গড়ে তোলার আহ্বান বাণিজ্যমন্ত্রীর রাজপথ থেকেই যেকোনো রাজনৈতিক ষড়যন্ত্র নস্যাৎ করা হবে: পানিসম্পদ মন্ত্রী বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী ১৬ বছরের সমস্যা ৫-৬ মাসে শতভাগ সমাধান সম্ভব নয়: মাহ্দী আমিন আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ আই ও প্রযুক্তি রূপান্তরের যুগে তরুণরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যেই বন্ধ হবে শপিং মল ও দোকানপাট ২৮ জন শিক্ষকের ৩২ পরীক্ষার্থী, তাড়াশের দুই মাদ্রাসায় পাসের হার শূন্য ১৭ জন শিক্ষক, ১৮ জন শিক্ষার্থী, পাস করেনি কেউ

টম ক্রুজ আমার প্রেমে পড়েছেন, বাড়িয়ে বলছি না: মল্লিকা শেরাওয়াত


  • আপলোড সময় : বুধবার ১২ আগস্ট, ২০২৬ সময় : ৭:৩৬ পিএম

মল্লিকার দাবি, ‘টম ক্রুজও আমার প্রতি আকৃষ্ট’

বিনোদন ডেস্ক:

হলিউডের সুপারস্টার টম ক্রুজ নাকি তাঁর প্রেমে পড়েছেন—এমনই এক চাঞ্চল্যকর ও বিস্ময়কর দাবি করে আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। তাঁর ভাষ্যমতে, হলিউড তারকা টম ক্রুজ নাকি তাঁর প্রতি গভীরভাবে আকৃষ্ট এবং তাঁকে ব্যক্তিগত ভিডিও পাঠান।


রিয়েলিটি শো ‘দ্য ট্রেইটরস ২’-এ যোগ দিয়ে এই বিস্ফোরক মন্তব্য করেন মল্লিকা। শো-টির আরেক প্রতিযোগী আদিত্য কুলশ্রেষ্ঠ তাঁকে জিজ্ঞেস করেছিলেন, মল্লিকার কখনও কারো ওপর 'ক্রাশ' তৈরি হয়েছে কি না, নাকি সবাই একতরফাভাবে তাঁর প্রেমেই পড়েছেন।


জবাবে মল্লিকা দাবি করেন, "সবাই আমার প্রেমে পড়েছে। ইদানীং টম ক্রুজও আমার প্রতি আকৃষ্ট হয়েছেন। আমি কিন্তু একটুও বাড়িয়ে বলছি না। আমার কাছে এখন ফোন থাকলে তাঁর পাঠানো ভিডিওগুলো দেখাতে পারতাম।" তবে টম ক্রুজ ঠিক কী ধরণের ভিডিও পাঠান—এমন প্রশ্নের সুনির্দিষ্ট জবাব এড়িয়ে গিয়ে তিনি বলেন, "আমরা যখন একসঙ্গে পার্টি করতাম তখন দেখা হতো। তিনি সত্যিই অসাধারণ এক মানুষ।"


বলিউডে আবেদনময়ী আইটেম গান ও অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পেলেও মূলধারার অভিনেত্রী বা হলিউডে সেভাবে শক্ত অবস্থান তৈরি করতে পারেননি মল্লিকা। ফলে টম ক্রুজের মতো বিশ্বখ্যাত তারকা তাঁর প্রেমে পড়ার এমন দাবি বিশ্বাস করতে পারছেন না নেটিজেনরা। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই মন্তব্যের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে খোঁচা দিচ্ছেন।


উল্লেখ্য, মুনাওয়ার ফারুকী, শ্বেতা তিওয়ারি ও রিয়া চক্রবর্তীদের মতো তারকাদের নিয়ে তৈরি এই রিয়েলিটি সিরিজ ‘দ্য ট্রেইটরস ২’ আগামী বৃহস্পতিবার (১৩ আগস্ট) থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে।


এ সম্পর্কিত আরো খবর